আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরান ও আমেরিকার সামরিক মুখোমুখি অবস্থান। ইরান দাবি করেছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করা একটি মার্কিন ড্রোনকে সফলভাবে গুলি করে ধ্বংস করা হয়েছে। ঘটনাটি ঘিরে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী আমেরিকার একটি এমকিউ-১ নজরদারি ড্রোনকে তারা ধ্বংস করেছে। আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ড্রোনটি শত্রুতামূলক অভিযান পরিচালনার উদ্দেশ্যে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং দ্রুত সেটিকে শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ইউনিট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করে।

আরও পড়ুন: মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তরফে এ তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ। এর আগে গত মঙ্গলবার আইআরজিসি সতর্ক করে বলেছিল, আমেরিকা যদি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে, তাহলে ইরান তার উপযুক্ত ও বৈধ জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। একই সময়ে তারা আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করার দাবিও জানিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা একটি শত্রুপক্ষের যুদ্ধবিমানকেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, আমেরিকার সাম্প্রতিক ‘আত্মরক্ষামূলক সামরিক হামলা’র পরেই এই দাবি সামনে আসায় দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে। যদিও মার্কিন কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা