মহিলাদের সুস্থ থাকতে কোন খাবার জরুরি, আর কোনগুলো আজই বাদ দেবেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরের যত্ন মানেই শুধু ডায়েট চার্ট মেনে চলা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট খাবারের অভ্যাসেই লুকিয়ে থাকে সুস্থ থাকার আসল চাবিকাঠি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হরমোনের ভারসাম্য, ত্বকের উজ্জ্বলতা, শক্তির মাত্রা এবং হাড়ের স্বাস্থ্য , সবকিছুর সঙ্গেই খাবারের গভীর সম্পর্ক রয়েছে। আমরা অনেক সময় না জেনেই এমন কিছু খাবার খাই, যা শরীরের উপকারের বদলে ক্ষতিই করে। জেনে নিন কোন খাবার রাখবেন পাতে, আর কোনগুলো এড়িয়ে চলাই ভালো।

১. হরমোনের ভারসাম্যের জন্য
খাবেন: ব্রকলি ও ফুলকপি
এগুলি শরীর থেকে অতিরিক্ত ইস্ট্রোজেন বের করে দিতে সাহায্য করে। ফলে PMS-এর সমস্যা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

 এড়িয়ে চলুন: সয়া প্রোটিন আইসোলেটযুক্ত খাবার
প্রোটিন বারের মতো অতিরিক্ত খেলে হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

২. পিরিয়ডের ব্যথা কমাতে
খাবেন: স্যামন মাছ ও আখরোট
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমিয়ে ব্যথা কমাতে সাহায্য করে।

এড়িয়ে চলুন: প্রসেসড মিট
অতিরিক্ত নুন শরীরে ফোলাভাব বাড়িয়ে ব্যথা বাড়াতে পারে।

আরও পড়ুনঃ আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

৩. বিকেলের ক্লান্তি দূর করতে
 খাবেন: কুমড়োর বীজ ও আমন্ড
ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায় শক্তি ধরে রাখতে সাহায্য করে।

 এড়িয়ে চলুন: চিনিযুক্ত সিরিয়াল
হঠাৎ শক্তি দিলেও পরে ক্লান্তি বাড়িয়ে দেয়।

৪. ত্বক পরিষ্কার রাখতে

 খাবেন: গ্রিক ইয়োগার্ট
প্রোবায়োটিক গাট হেলথ ভালো রাখে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

এড়িয়ে চলুন: ময়দার তৈরি সাদা পাউরুটি
ইনসুলিন বাড়িয়ে ব্রণর সমস্যা বাড়াতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Lovneet Batra (@lovneetb)

৫. হাড় মজবুত রাখতে
খাবেন: পালং শাক 
ভিটামিন k ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছে দিতে সাহায্য করে।

এড়িয়ে চলুন: ডায়েট সোডা
নিয়মিত খেলে হাড় দুর্বল হওয়ার আশঙ্কা বাড়ে।

সুস্থ থাকতে বড় পরিবর্তন নয়, প্রতিদিনের ছোট সচেতন সিদ্ধান্তই পারে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে।

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

১.৪২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সোনা, এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

‘ক্যাটরিনার জায়গায় তোমায় মানায় না’, ‘উঁচা লম্বা’য় অক্ষয়ের সঙ্গে নেচে ট্রোলড দিশা পাটানি

‘লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়

স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার চিকিৎসক