তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এক রাতের অন্ধকারে ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা, যা শুনে শিউরে উঠছেন সকলে। মায়ের হাতেই মৃত্যু হল তিন নিষ্পাপ কন্যার, তারপর নিজেও মৃত্যুর পথ বেছে নিলেন তিনি। পরিবারের ভিতরে ঠিক কী এমন ঘটেছিল, যার জেরে এক মা এত বড় ভয়ংকর সিদ্ধান্ত নিলেন,তা ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ঘটনার নৃশংসতায় স্তম্ভিত গোটা এলাকা, হতবাক তদন্তকারীরাও।

মধ্যপ্রদেশের শাহডোল জেলায় ৩২ বছর বয়সি এক মহিলা এবং তার তিন মেয়ের মৃত্যু হয়েছে বিষ খেয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেওহারি এলাকার পাপৌন্ধ থানার অন্তর্গত হিরওয়ার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পাপৌন্ধ থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) ব্রিজেন্দ্র মিশ্র জানান, মৃত মহিলার নাম অনিতা সিং (৩২)। অভিযোগ, তিনি প্রথমে তার তিন মেয়ে, ঋতিকা (৪), কৃষ্ণকুমারী (২) এবং অর্পিতাকে বিষ খাইয়ে দেন। এরপর নিজেও একই বিষ খান। ঘটনাস্থলেই ঋতিকা ও কৃষ্ণকুমারীর মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় অনিতা ও অর্পিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অনিতাকে মৃত বলে ঘোষণা করেন। পরে  চিকিৎসাধীন অবস্থায় অর্পিতারও মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অনিতার বড় মেয়ে প্রতিবেশীদের জানায় যে, তার মা তাদের বিষ খাইয়ে দেন। বিষ খাওয়ানোর পর বাড়ির নথিপত্র, জামাকাপড়, পারিবারিক ছবি এবং খাদ্যশস্যেও আগুন লাগিয়ে দেন তিনি। তবে কেন এমন ভয়াবহ পদক্ষেপ নিয়েছিলেন অনিতা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইডের একটি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনিতা তাসর শ্বশুরবাড়ির লোকজনের থেকে আলাদা থাকতেন। তার স্বামী পেশায় গাড়িচালক এবং ঘটনার সময় হায়দরাবাদে ছিলেন। পুলিশ মৃতার আত্মীয়দের বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী