সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণপাড়া এলাকায়। রবিবার রাতে বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার হয় ওই বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আরতি দাস(Arati Das) (৭০)। তিনি বাড়িতে একাই থাকতেন।

তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন বলে জানা গিয়েছে। রবিবার রাতে আততায়ী বাড়িতে ঢুকে ধারালো সাঁড়াশি দিয়ে আরতী দেবীকে এলোপাথাড়ি আঘাত করে খুন করে। পরে তাঁর রক্তাক্ত দেহ শোবার ঘরে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারের সদস্যদের দাবি, কী কারণে এই খুনের ঘটনা ঘটল, তা এখনও তাঁদের কাছে স্পষ্ট নয়। কারও সঙ্গে বৃদ্ধার কোনও শত্রুতা নেই। তবে কি কারনে খুন হল আরতিদেবী তা জানতে চাঁচল থানার (Chachal P.S.)পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা, লুঠের উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রক্ত মাখা সাঁড়াশিটি পুলিশ উদ্ধার করেছে।ওই বৃদ্ধার ঘরের দরজা খোলা ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পরিচিত কেউ এসে এই হামলা করেছে। ঘরের অন্যান্য আসবাবপত্র খতিয়ে দেখছে পুলিশ। পাড়ের মধ্য থেকে আততায়ীর হাতের ছাপ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধাকে খুন করার পরিকল্পনা কেন গ্রহণ করা হয়েছিল এবং এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে ওই ঘরটি আপাতত সিল করে দিয়েছে পুলিশ।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪