মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: মজার ছলে ৬ বন্ধু মিলে স্নান করতে নেমেছিল কাঁসাই নদীতে। কিন্তু সেখানেই মৃত্যু লুকিয়ে রয়েছে ঘুণাক্ষরেও টের পায়নি তারা। স্নানের পরে ৩ জন উঠতে পারলেও তলিয়ে গিয়ে বাকি ৩ জনের  মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার কাঁসাই নদীর এনিকেত বাঁধের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে খড়্গপুর থানার পুলিশ। মৃতরা নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭), ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তিনজনেই খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ছয় বন্ধু মিলে কাঁসাই নদীর অ্যানিকেত বাঁধ সংলগ্ন এলাকায় ঘুরতে এসেছিল। মজার ছলে তারা নদীতে স্নান করতে নামে। কিন্তু স্নান করতে নেমে ৩জন নদীর অনেক গভীরে চলে যায়। সেখান থেকে উঠে আসতে পারেনি তারা।  আচমকাই তলিয়ে যায় তারা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে ৩ বন্ধু বাকিদের খুঁজে না পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উদ্যোগে নদীতে তল্লাশি চালানো হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিন কিশোরকে নদী থেকে উদ্ধার করা হয়। ৩ জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর লোকাল থানার পুলিশ। নদীর ধারে কেন গিয়েছিল,  কোনওরকম নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ৩ জনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবার জরুরি, আর কোনগুলো আজই বাদ দেবেন জানেন?

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

১.৪২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সোনা, এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

‘ক্যাটরিনার জায়গায় তোমায় মানায় না’, ‘উঁচা লম্বা’য় অক্ষয়ের সঙ্গে নেচে ট্রোলড দিশা পাটানি

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

‘লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়