উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপিকে যেমন মহিলারা ঢেলে ভোট দিয়েছেন। তেমনই ঝুলি উজাড় করে দিয়েছে আদিবাসী সমাজ ও উত্তরবঙ্গের মানুষেরা। একদা বামেদের ঘাঁটি উত্তরবঙ্গ এখন গেরুয়া শিবিরের দখলে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর থেকেই এসেছে বিজেপির সবচেয়ে বেশি আসন। তাই উত্তরবঙ্গ থেকে রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন একঝাঁক বিজেপি বিধায়ক। তেমনই আদিবাসী সমাজ থেকেও বহু মুখ এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায়।

আজ, সোমবার রাজভবনে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন ৩৫ জন বিজেপি বিধায়ক। যার মধ্যে উত্তরবঙ্গ থেকে রয়েছেন ৯ জন। সেই ৯ জনের মধ্যে তিনজন শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রীর পদে। বাকি পাঁচজন প্রতিমন্ত্রী ও একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদে শপথ নিয়েছেন। গত ৯ মে পূর্ণমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এখন তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া-যুবকল্যাণমন্ত্রী পদে রয়েছেন। এবার তাঁর সঙ্গে আরও তিনজন পূর্ণমন্ত্রী আসছেন রাজ্য মন্ত্রিসভায়। তাঁরা হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, কুমারগ্রামের মনোজ ওঁরাও, ফালাকাটার দীপক বর্মন। যদিও তাঁদের কোন দফতর দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

আরও পডুন: কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

উত্তরবঙ্গের আরও পাঁচ বিজেপি বিধায়ক প্রতিমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। তাঁরা হলেন-
জুয়েল মুর্মু- হবিবপুর
আনন্দময় বর্মন- মাটিগাড়া-নকশালবাড়ি
বিশাল লামা- কালচিনি
কৌশিক চৌধুরী-রায়গঞ্জ
বিরাজ বিশ্বাস- করণদিঘি

তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় শপথ নিয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদে। রাজনৈতিক মহলের দাবি, উত্তরবঙ্গ থেকে এই প্রথম এত একঝাঁক মন্ত্রী এলেন রাজ্যের মন্ত্রিসভায়। শুভেন্দুর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আদিবাসী সমাজের একাধিক বিজেপি বিধায়ক। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন একাধিক আদিবাসী নেতা। তাঁদের মধ্যে কেউ হয়েছেন পূর্ণমন্ত্রী আবার কেউ প্রতিমন্ত্রী। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও পূর্ণমন্ত্রী পদে শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন- হবিবপুরের জুয়েল মুর্মু, পুরুলিয়ার পারা কেন্দ্রের বিজেপি বিধায়ক নাদিয়ার চাঁদ বাউরি, গোপীবল্লভপুরের রাজেশ মাহাত। আগেই পূর্ণমন্ত্রী পদে শপথ নিয়েছেন ক্ষুদিরাম টুডু। সবমিলিয়ে আদিবাসী সমাজ থেকে মোট পাঁচজন এলেন রাজ্যের মন্ত্রিসভায়। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, আদিবাসী সমাজও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রচুর ভোট দিয়েছে। তাই সেই কথা মাথাতে রেখেই আদিবাসী সমাজ থেকে এতজন বিজেপি বিধায়ককে আনা হয়েছে রাজ্য মন্ত্রিসভায়।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?