১.৪২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সোনা, এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম

শুক্রবার সন্ধ্যায় সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৫৬,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। সেই তুলনায় দাম অনেকটাই কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কমল সোনা-রুপোর দাম। মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের। আজ সোমবার, জুন মাসের প্রথম দিন, এমসিএক্স-এ লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে কমল সোনা ও রুপোর দাম। সস্তা হয়েছে ভারতীয় বুলিয়ন বাজারেও। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ দেওয়া তথ্যানুযায়ী, সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৯৯৯ বিশুদ্ধতার ২৪-ক্যারেট সোনার ১০ গ্রামের দাম অনেকটাই কমেছে।

এর আগের লেনদেনের দিন, অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৫৬,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। সেই তুলনায় দাম অনেকটাই কমেছে। এদিকে, রুপোর দামও কমে প্রতি কেজিতে ২,৬৩,০০০ টাকায় দাঁড়িয়েছে। এখন ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রামের দাম কমে হয়েছে ১ ৪২,০০০ টাকার কিছুটা বেশি।

চলুন দেখে নেওয়া যাক, শুক্রবার সন্ধ্যার তুলনায় সোমবার সোনা ও রুপোর দাম কতটা কমল। সোনা (প্রতি ১০ গ্রাম) ৯৯৯ (২৪ ক্যারেট) ১,৫৬,৪৬৩ টাকার থেকে ১,৫৫,৫৯৯ টাকা হয়েছে। অর্থাৎ ৮৬৪ টাকা সস্তা হয়েছে। ৯১৬ (২২ ক্যারেট) ১০ গ্রামের দাম ১,৪৩,৩২০ থেমে ১,৪২,৫২৯ টাকায় নেমেছে অর্থাৎ ৭৯১ টাকা সস্তা হয়েছে।

অন্যদিকে রুপো প্রতি ১ কেজিতে ছিল ২, ৬৩, ৩৫০ টাকা। কমে হয়েছে ২, ৬২, ৯০০ টাকা। সুতরাং ৪৫০ টাকা সস্তা হয়েছে রুপোর দাম। এর আগে জানুয়ারিতে এমসিএক্স-এ রুপোর দাম ৪ লক্ষে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিল। আর পাল্লা দিয়ে সোনাও ২ লক্ষে পৌঁছে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। কিন্তু তারপর থেকেই দ্রুত কমছে সোনা-রুপোর দাম। বাড়লেও ৪ লাখের থেকে অনেক কম দামেই বিক্রি হচ্ছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) দ্বারা প্রকাশিত মূল্য সারাদেশে প্রযোজ্য। সোনা ও রুপোর এই মূল্যে জিএসটি অন্তর্ভুক্ত নয় এবং গহনা কেনার সময় তৈরির খরচ আলাদাভাবে পরিশোধ করতে হবে।

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট