স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাসনাবাদ: স্ত্রীর অবৈধ সম্পর্কের জের। পুলিশের সামনে মারধর ও জামা কাপড় ছিঁড়ে নেওয়ার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। তুমুল উত্তেজনা হাসনাবাদের রূপমারি গ্রামে।উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডলের পুত্র কুন্তল মণ্ডল (Kuntal Mandal)।পাশের গ্রামের সাথী মণ্ডল (Swathi Mandal) এর সহিত পাঁচ বছর আগে তার বিবাহ হয়।তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।সূত্র মারফত জানা যায়, কুন্তল মণ্ডল কর্মসূত্রে একাধিক জায়গায় থাকার ফলে স্ত্রীকে একাধিকবার একাধিক পুরুষের সাথে গ্রামবাসীরা ঘুরতে দেখে।

এই নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা বসে।অবশেষে আদালতের দ্বারস্থ হন সাথী মণ্ডল।এদিন আদালতের নির্দেশে হাসনাবাদ থানার (Hasnabad P.S.) পুলিশ এসে সাথীকে সঙ্গে নিয়ে সমস্ত মালপত্র উদ্ধার করে নিয়ে যায়। হাসনাবাদ থানার পুলিশের সঙ্গে মালপত্র নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় স্বামীর পরিবারের লোকজন ও উত্তেজিত গ্রামবাসী গৃহবধূকে বেধড়ক মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেয়।অভব্য আচরণের পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ ।

কোন রকম ভাবে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসনাবাদ থানায় নিয়ে যায়। পুরো ঘটনা পুলিশের সামনেই ঘটে।অন্যদিকে সাথীর মায়ের দাবি, পাঁচ বছর বিয়ে হওয়ার পরেও জামাই কুন্তল মণ্ডল দীর্ঘদিন ধরে তার মেয়ের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। এই ঘটনার বিচার হোক।পুলিশ এই ঘটনায় ঐ মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রামের একাধিক বাসিন্দাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। পুলিশের সামনে মহিলার জামাকাপড় ছিঁড়ে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে