‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেতা ছিলেন তিনি। কিন্তু মাঝে অনেকখানি বিরতির পর ‘আশ্রম’ সিরিজের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করেন ববি দেওল। এরপর থেকে তাঁর সময়কাল দারুণ চলছে। এরপর ‘Animal’ ছবিতে খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় এখনও ভক্তদের মনে আছে। পাশাপাশি দক্ষিণেও ভাল কাজ করছেন তিনি। সেদিক দিয়ে বলতে গেলে, নব্বইয়ের দশকের তুলনায় এখন বেশি খ্যাতি পাচ্ছেন অভিনেতা। যাই হোক, বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘বান্দর’-এর প্রচারে ব্যস্ত। ছবির প্রচারে গিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে নিয়েও নানা তথ্য সামনে আনছেন তিনি। সম্প্রতি একটি বিখ্যাত টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ উপস্থিত হয়েছিলেন অভিনেতা। সেখানেই ছোটবেলায় মা প্রকাশ কৌরের শাসনে থাকার বিষয়ে নানা কথা জানান অভিনেতা।

তাঁর মা পঞ্জাবের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা ছিলেন। প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্রকে বিয়ে করে মুম্বইতে এসে নিজের নতুন জীবন গড়ে তোলেন। পরিবারে তিনিই ছিলেন একমাত্র কঠোর অভিভাবক, যিনি সন্তানদের নিয়ন্ত্রণে রাখতেন। মায়ের হাতে মার খাওয়া প্রসঙ্গে ববি দেওল জানান, ‘স্কুলে না যাওয়ার জন্য আমাকে মায়ের হাতে অনেক মার খেতে হয়েছে। সত্যি বলতে, আমার একেবারেই স্কুল যাওয়া পছন্দ ছিল না। আর আমার সমস্যাটা ছিল যে, আমি হিন্দিতেই কথা বলতাম। কিন্তু আমার স্কুলটা ইংরেজি মিডিয়াম ছিল, তাই স্কুল থেকে আমার মায়ের কাছে অভিযোগ করা হয়েছিল যে, আপনার ছেলে যদি হিন্দিতে কথা বলে, তাহলে তাঁকে হিন্দি মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিন। এই কথা শুনে আমার মা স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুরো রাস্তায় চপ্পল দিয়ে পেটাতে পেটাতে আমাকে নিয়ে আসেন। ছোটবেলায় মায়ের শাসনে বড় হয়েছি। বাড়িতে আমাকে অনেক বকাঝকা শুনতে হত। এরপরেই আমি ইংরেজি শেখার চেষ্টা করি। আর একসময় তা অভ্যাসে পরিণত হয়।’

ধর্মেন্দ্র ও প্রকাশ কৌর ১৯৫৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের চার সন্তান ছিল, সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল এবং অজিতা দেওল। ধর্মেন্দ্র পরে ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন। কাজের দিক থেকে, ববি দেওলকে এরপর অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ ছবিতে দেখা যাবে। এই অ্যাকশন থ্রিলারটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর