বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাদুড়িয়ায়। মঙ্গলবার (২ জুন) নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জাহিদুল হক বৈদ্যর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর দেহ উদ্ধার করে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, সোমবার (১ জুন) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যান জাহিদুল। মঙ্গলবার অনেক বেলা হলেও ঘর থেকে না বের হলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। দরজা ভেঙে ঘরে ঢুকতেই তাঁরা জাহিদুলের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাসথ্লে হাজির হয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। স্বচ্ছ ভারত মিশনের আওতায় পাওয়া ব্যাটারিচালিত ময়লাবাহী গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে সরকারের পক্ষ থেকে ১২টি ব্যাটারিচালিত ময়লাবাহী গাড়ি দেওয়া হলেও তার মধ্যে বেশ কয়েকটি গাড়ির হদিস পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের দাবি, গাড়িগুলি বিক্রি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। জহিদুলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল। পাশাপাশি বহু জায়গায় ঋণও করেছিলেন বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর

সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

সলমানের ‘কৃষ্ণসার’ হত্যাকাণ্ড নিয়ে সিনেমা, ‘কালা হিরণ’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নায়কের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

আমেরিকায় ৩০ ভারতীয় ট্রাক চালক গ্রেফতার, পাঠানো হচ্ছে দেশে

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি