সিঙ্গুর মামলায় মন্ত্রী বেচারাম সহ বেকসুর খালাস ৩১

যার ভিত্তিতে কৃষক নেতা বেচারাম মান্না সহ সিঙ্গুরের বাসিন্দাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তখনকার বামফ্রন্ট সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম আমলে সিঙ্গুরের(Singur) জমিতে টাটাদের গাড়ি শিল্প নিয়ে উত্তাল হয় রাজ্য। শিল্পের নামে জোর করে গাড়ি কারখানা গড়ে প্রতারিত করা হচ্ছে সাধারণ মানুষকে। সেই সময় বিরোধী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আন্দোলন হয় সিঙ্গুরে(Singur)। যার ভিত্তিতে কৃষক নেতা বেচারাম মান্না(Becharam manna) সহ সিঙ্গুরের বাসিন্দাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তখনকার বামফ্রন্ট সরকার। বুধবার সেই মামলার শুনানিতে সমস্ত মামলা থেকে বেকসুর খালাস করা হয়েছে মন্ত্রী বেচারাম মান্না(Becharam manna) সহ ৩১ জনকে। বুধবার বিধাননগরে সাংসদ-বিধায়কদের জন্য তৈরি বিশেষ আদালতে ছিল সিঙ্গুর(Singur) মামলার শুনানি। সেখানেই ৬৮টি মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে মন্ত্রী বেচারাম(Becharam manna) -সহ ৩১ জনকে।

২০০৬ সালে সিঙ্গুরে টাটা গোষ্ঠীর গাড়ি কারখানার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রমশ উত্তপ্ত হয় সিঙ্গুরে(Singur) আন্দোলন। যার ভিত্তিতে কৃষক নেতা বেচারামের(Becharam manna) বিরুদ্ধে একাধিক মামলা করে তখনকার বাম সরকার। এছাড়াও একাধিক ব্যক্তির নামে দায়ের হয় মামলা। তখন মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্ট সরকার তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিলেন, সেই দিকেই অভিযোগের আঙুল তোলেন বেকসুর খালাস হওয়া তৃণমূল কর্মীরা। যার ভিত্তিতে আদালতে দীর্ঘদিন ধরেই চলছিল শুনানি। যার বুধবার নিষ্পত্তি হয়েছে। এই রায়ের পর শ্রমমন্ত্রী বেচারাম মান্না(Becharam manna) জানিয়েছেন, ‘সিঙ্গুর মামলায় সবচেয়ে বেশি অভিযুক্তদের শুনানি ছিল। আমরা যে নির্দোষ, তা প্রমাণ হয়ে গেল। এর আগে সিঙ্গুরে জমি অধিগ্রহণ যে আইনমাফিক হয়নি, তা সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিল। এই রায়ে যেমন সে কথা বলা হয়েছে, তেমনই আমদের বিরুদ্ধেও যে মামলা হয়েছিল, তার প্রত্যেকটিই যে মিথ্যা আদালতের রায়েই তা প্রমাণ হয়ে গিয়েছে। মোট ৬৮টি মামলা ছিল। তার প্রায় সবই শেষ গিয়েছে। কেবল মাত্র একটি মামলাই আর রয়ে গিয়েছে। তাতে যাঁরা অভিযুক্ত রয়ে গিয়েছেন, আশা করব তাঁরাও দ্রুত বিচার পাবেন।’

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা