মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি: দলনেত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে পাশে চান তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন, তৃণমূলের বিদ্রোহী বিধায়করা ওই একই সুরে সুর মিলিয়েছেন। আজ, বুধবার বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারপরেই সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ঋতব্রত-সহ বিদ্রোহী বিধায়করা। বিরোধী দলনেতা ঋতব্রত বলেন, ‘কেউ নেতা, কেউ ভৃত্য এরকম নয় ৷ আপাতত ৫৮ জনের বিধায়কের দল, যাঁরা তৃণমূলের প্রতীকে নির্বাচিত ৷ তাঁরাই বিধানসভায় প্রধান বিরোধী পক্ষ৷ আরও দু’জন আছেন, তাঁদের সমর্থন আমাদের প্রতি আছে, ফলে সংখ্যাটা ৬০ হবে ৷ আমি একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। আমরা চাই, উনিই আমাদের পরামর্শদাতা হোন। আমাদের পরিষদীয় দলকে পরামর্শ দিন। উনি থাকলে আমরা ভাল কাজ করতে পারব। অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই।’

আরও পডুন: মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ রায় দিয়েছেন আমাদের বিরোধী আসনে বসার জন্য। সেটা মেনে নিতে হবে। আমি বস নই। আমি বসিংয়ে বিশ্বাসী নই। আমি আমরায় বিশ্বাস করি। সব সিদ্ধান্ত আমরা আলোচনা করে নেব। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। এক ইঞ্চি জমিও বিজেপিকে ছেড়ে দেব না আমরা।’ আজ, বুধবার রাজ্য রাজনীতিতে ছিল ঘটনাবহুল দিন। কারণ এদিন সকালেই দেখা যায় ৫৮ জন বিদ্রোহী বিধায়ককে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে পরিষদীয় দলনেতা নির্বাচন করতে। ‘আমরাই আসল তৃণমূল, আমাদের বিরোধী দল হিসাবে স্বীকৃতি দেওয়া হোক,’ এই দাবি জানিয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চিঠি দেন ঋতব্রতরা। তাতে ছিল ৫৮ জন বিধায়কের সই। তাতে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব করা হয়। মুখ্য সচেতকের পদে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের নামে প্রস্তাব দেওয়া হয়। ডেপুটি লিডারের পদে বিধায়ক জাভেদ খান, শিউলি সাহা ও সন্দীপন সাহার নাম প্রস্তাব করা হয়। বিধানসভা সূত্রে খবর, এদিন বিকেলেই সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন স্পিকার। তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের চিঠি গ্রহণ করেছেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। বিকেলেই বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দেওয়া হয়।

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার