বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হল জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সিকে। তাঁর বিডিও পদে বসা নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল আগেই। এবার তাঁকে বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জাহাঙ্গির খানের হয়ে একাধিক কাজ করার অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরেই তাঁর চাকরি নিয়ে চাপানউতোর চলেছে। তাঁর জায়গায় বিডিও পদে বসানো হয়েছে ধ্রুবাশিস সামন্তকে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দকুমারে কর্মরত ছিলেন শানু বক্সি। কিন্তু সেখান থেকে তাঁকে ফলতায় বদলি করে নিয়ে আসা হয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সরিয়ে দেওয়া হয়। মালদহের হরিশচন্দ্রপুর-১ ব্লকের বিডিও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, শানু বক্সিকে স্টেট গেজেটিয়ার্স দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হয়েছে।

শানু বক্সির বিরুদ্ধে একাধিক সময়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। সেই সময় নিজের হয়ে বার বার সাফাই দিয়েছেন তিনি। জাহাঙ্গির খানের সঙ্গে তাঁর চ্যাট নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সময় তিনি বলেছিলেন, ওই চ্যাট জাহাঙ্গির খানের সঙ্গে তিনিই করেছেন, সেটা প্রমাণ করতে হবে। বর্তমান সময়ে এআই দিয়ে অনেক কিছু করা হচ্ছে। এটাও তার অঙ্গ হতে পারে। যদি তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে যে ব্যবস্থা নেওয়া হবে, সেটাই মাথা পেতে নেবেন। চাকরির প্রসঙ্গ উঠতেই বলেছিলেন, এই চাকরি পাওয়ার জন্য সমস্ত পরীক্ষা ও প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন। সব জায়গাতে পাশ করে তবেই চাকরি পেয়েছেন। শানু বক্সির পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের বিডিও রঞ্জন সর্দারকেও তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন গার্গী দাস। 

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন