সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের আর্থিক দুর্নীতিতে আরও একজনের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বেহালার ধৃত ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরেই কল্যাণ শুক্লা নামে একজনকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেই তলব অনুযায়ী বৃহস্পতিবার সকালে ইডির দফতরে হাজিরা দিয়েছেন তিনি। কল্যাণ শুক্লা শ্রেয়া পাণ্ডের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। 

সোনা পাপ্পু ও জয় কামদার দুজনেই বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে কল্যাণ শুক্লার যোগ পাওয়া গিয়েছে। আরবানাতে কল্যাণ শুক্লার বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানেও অভিযান চালিয়ে জয় কামদারের সম্পর্কে একাধিক তথ্য হাতে এসেছে। জয় কামদারের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রিতেও কল্যাণ শুক্লার সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। তল্লাশিতে পাওয়া তথ্যের বিষয় যাচাই করতেই তলব করা হয়েছিল কল্যাণ শুক্লাকে। এবার তিনি হাজিরা দিয়েছেন ইডি দফতরে। কল্যাণ শুক্লার ৩টি মোবাইল আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মোবাইলের নথিও যাচাই করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, সোনা পাপ্পু ও জয় কামদারের আর্থিক দুর্নীতির সঙ্গে কতটা জড়িয়ে রয়েছেন কল্যাণ শুক্লা, তার হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা সেটাও তদন্তসাপেক্ষ। বৃহস্পতিবার যখন কল্যাণ শুক্লা ইডির দফতরে আসেন, তখন তাঁর হাতে কিছু ফাইল দেখা গিয়েছে। তাঁর কাছে ইডি এদিন কোনো নথি চেয়েছে কিনা জানা যায়নি। 

এদিন কল্যাণ শুক্লাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সোনা পাপ্পু ও জয় কামদারের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। এই দুর্নীতির ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তার হদিশ পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল