Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিতর্কের জের! গাঙ্গুবাইয়ের নাম পরিবর্তনের পরামর্শ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির আগেই একাধিক বিতর্কে নাম জড়িয়েছে আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমাটি। এখনই সিনেমাটি পর্দায় মুক্তি আসতে বেশ কয়েকদিন বাকি। চলতি সপ্তাহের শুক্রবারই মুক্তি পাচ্ছে এই সিনেমা। আর তার ঠিক আগেই একাধিক বিতর্ক শুরু হয়েছে এই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-কে নিয়ে। আর সেই বিতর্কের জেরেই এবার সিনেমার নাম পাল্টানোর নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সম্প্রতি এই সিনেমার নাম নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মহারাষ্ট্রের বিধায়ক আমিন প্যাটেল। সেই মামলার শুনানিতেই সিনেমাটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই বানসালি প্রোডাকশনের আইনজীবী সিদ্ধার্থ দাভে শীর্ষ আদালতকে জানিয়েছেন যে, তিনি তাঁর মক্কেলকে এই পরামর্শের বিষয়টি জানাবেন। যদিও বুধবারের মতো আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি চলবে।

উল্লেখ্য, হুসেন জায়েদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বই’ বইয়ের উপর ভিত্তি করেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি বানিয়েছেন বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি। এই সিনেমায় নাম ভূমিকায় এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। শুক্রবারই মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগেই বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন মহারাষ্ট্রর বিধায়ক আমিন প্যাটেল। তাঁর অভিযোগ, ছবিতে কামাথিপুরা এলাকার সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে। কামাথিপুরা মানেই কিন্তু যৌনপল্লি নয়। এখানকার মহিলারা নিজেদের ক্ষমতায় সসম্মানে বাঁচছেন। কিন্তু এই সিনেমার কারণে তাঁদের অসস্মান করা হচ্ছে। অন্যদিকে আসল গাঙ্গুবাইয়ের দত্তক নেওয়া ছেলে বাবু রভজি শাহও অন্য একটি মামলা দায়ের করে এই সিনেমা মুক্তির ওপর স্থগিতাদেশ দেওয়ার দাবি জানিয়েছেন। এই সমস্ত মামলার কারণেই আজ অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে গাঙ্গুবাই নিয়ে একটি মামলার শুনানি হয়েছে। সেখানেই এই সিনেমার নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

উল্লেখ্য, সঞ্জয় লীলা বনশালির সিনেমার নাম নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগে বনশালির ‘রামলীলা’ এবং ‘পদ্মাবত’ সিনেমার নামও ছবি মুক্তির আগে পাল্টাতে হয়েছিল।   

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত