‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদের নিজের হাতে টিকিট পাইয়ে দিয়েছেন, জেতানোর জন্য প্রচার করছেন, তাঁরাই সুযোগ বুঝে ‘ডিগবাজি’ খেয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, দলনেত্রী হিসেবে তাঁকে মানতে অস্বীকার করেছেন। অথচ যাঁকে দল থেকে তাড়িয়েছিলেন সেই হুমায়ুন কবীরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনে পাশে এসে দাঁড়ালেন। প্রস্তাব দিলেন, ‘মুর্শিদাবাদের রেজিনগর আসন থেকে লড়ুন তৃণমূল সুপ্রিমো।’

বিধানসভা ভোটের পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমল কংগ্রেস। গোটা দলই মমতার হাতছাড়া হওয়ার উপক্রম। ইতিমধ্যেই ৫৮ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত করেছেন। শুধু তাই নয়, সুযোগ বুঝে দলের সঙ্গে ‘গদ্দারি’ করা সন্দীপন সাহা-জাভেদ খানদের পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। দলের বিধায়ক-সাংসদদের ‘ডিগবাজি’র ফলে যখন নিঃসঙ্গ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই পাশে এসে দাঁড়ালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। প্রাক্তন দলনেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজ্য রাজনীতিতে থাকা। বিধানসভায় যাওয়া। উনি যদি চান, তাহলে আমার ছেড়ে দেওয়া রেজিনগর আসন থেকে লড়তে পারেন। আমি ওনাকে ওই আসন ছেড়ে দেব।’ পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা যেভাবে মমতাকে ‘প্রতারিত’ করেছেন, তারও সমালোচনা করেছেন হুমায়ুন। তাঁর কথায়, ‘দুজনেই মমতাকে ধোকা দিয়েছেন।’

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর আসন থেকে জয়ী হয়েছেন হুমায়ুন কবীর। রেজিনগর আসন থেকে ৬৪ হাজার ৬৬০ এবং নওদা আসন থেকে ৫৮ হাজার ৫২০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তবে বিধানসভায় নওদা আসনের বিধায়ক হিসেবেই শপথ নিয়েছেন। পাশাপাশি ঘোষণা করেছিলেন, ‘রেজিনগর আসনের উপনির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির হয়ে দাঁড়াবেন তাঁর ছেলে।’

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯