জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: মে মাসে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে ঝড় তুললেও, জুন মাস হতে চলেছে মিড-রেঞ্জ ও বাজেট ফোনপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের। Xiaomi, iQOO, Infinix, Vivo, Realme এবং Samsung-এর মতো বড় ব্র্যান্ড এই মাসে একাধিক নতুন স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসরের কারণে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, জুন মাসে একাধিক স্মার্টফোন বাজারে আসতে পারে। যদিও এখনও পর্যন্ত বেশিরভাগ ব্র্যান্ড অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবুও সম্ভাব্য স্পেসিফিকেশন সামনে আসতেই শুরু হয়েছে চর্চা।

Redmi Turbo 5 এবং Redmi 17

Xiaomi জুনের দ্বিতীয় সপ্তাহে Redmi Turbo 5 লঞ্চ করতে পারে। জানা যাচ্ছে, এতে থাকতে পারে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে থাকতে পারে MediaTek Dimensity 8500 Ultra। ফোনটিতে 7560mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ক্যামেরায় মিলতে পারে 50MP প্রাইমারি সেন্সর। অন্যদিকে বাজেট গ্রাহকদের জন্য Redmi 17-এ থাকতে পারে হাই রিফ্রেশ রেট LCD ডিসপ্লে, Snapdragon 4 সিরিজ চিপসেট এবং 7000mAh-এর বেশি ব্যাটারি।

Infinix GT 50 Pro

গেমিং স্মার্টফোন প্রেমীদের জন্য Infinix GT 50 Pro হতে পারে আকর্ষণীয় বিকল্প। এতে AMOLED ডিসপ্লে, উচ্চ রিফ্রেশ রেট এবং MediaTek Dimensity প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে 50MP OIS ক্যামেরা ও 6500mAh ব্যাটারি থাকতে পারে।

iQOO Z11

iQOO Z11 নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে জোর চর্চা শুরু হয়েছে। এতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 165Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস থাকতে পারে। Snapdragon 7s Gen 4 প্রসেসর ও 9020mAh বিশাল ব্যাটারি ফোনটির অন্যতম আকর্ষণ হতে পারে।

Vivo T5 Lite এবং Realme P4R

Vivo T5 Lite-এ 6500mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জিং থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে Realme P4R-এ থাকতে পারে 8000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং MediaTek Dimensity 7400 প্রসেসর। জুন মাস স্মার্টফোনের বাজারে বড়সড় প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। মিড-রেঞ্জ থেকে বাজেট, প্রায় সব ধরনের ব্যবহারকারীদের জন্য নতুন বিকল্প নিয়ে হাজির হতে চলেছে জনপ্রিয় ব্র্যান্ডগুলি।

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না