সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে কুলদেবতা বা কুলদেবীকে পরিবারের রক্ষাকর্তা হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়, তাঁদের আশীর্বাদ পরিবারকে বিপদ, অশুভ শক্তি ও নানা বাধা থেকে রক্ষা করে। কিন্তু অনেক সময় অজান্তেই কিছু ভুল বা অবহেলার কারণে কুলদেবতা অসন্তুষ্ট হয়ে পড়েন। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এর প্রভাব পড়তে পারে পরিবার, স্বাস্থ্য, আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত জীবনে।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিটি বংশ বা পরিবারের নিজস্ব কুলদেবতা বা কুলদেবী থাকেন, যাঁদের প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজো করা হয়। বিবাহ, সন্তানের জন্ম, নতুন ব্যবসা কিংবা অন্য কোনও শুভ কাজের আগে তাঁদের স্মরণ ও আশীর্বাদ নেওয়ার রীতি বহু পরিবারে এখনও প্রচলিত। তবে বলা হয়, কুলদেবতা অসন্তুষ্ট হলে জীবনে একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে। এই অবস্থাকে অনেকেই ‘কুল দোষ’ বলে থাকেন। ধর্মীয় বক্তা ধীরেন্দ্র শাস্ত্রীর মতে, কিছু বিশেষ লক্ষণ এই অসন্তুষ্টির ইঙ্গিত দিতে পারে।

কুলদেবতা অসন্তুষ্ট হলে যে লক্ষণগুলো দেখা যেতে পারে:

১. বিয়েতে অকারণ বাধা: বারবার সম্বন্ধ এলেও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়া বা দীর্ঘদিন বিয়ে না হওয়া।

২. পরিবারে অশান্তি বৃদ্ধি: ছোটখাটো বিষয় নিয়ে নিয়মিত ঝগড়া, অশান্তি ও সম্পর্কের অবনতি।

৩. ঘরে নেতিবাচক পরিবেশ: বাড়িতে ঢুকলেই অস্বস্তি বা খিটখিটে ভাব অনুভব হওয়া।

৪. কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থতা: চাকরি বা ব্যবসায় সব ঠিক চললেও গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া।

৫. অর্থের অস্বাভাবিক অপচয়: টাকা এলেও তা সঞ্চয় না হওয়া এবং হঠাৎ বড় খরচ বেড়ে যাওয়া।

৬. পরিবারে বারবার অসুস্থতা: একজন সুস্থ হলে অন্য কেউ অসুস্থ হয়ে পড়া।

৭. অদ্ভুত স্বপ্ন দেখা: স্বপ্নে পূর্বপুরুষ, পুরোনো মন্দির বা পৈতৃক বাড়ি দেখা।

৮. সাপ বা ছায়ামূর্তি দেখা: স্বপ্নে বারবার সাপ দেখা বা অদ্ভুত ছায়ার উপস্থিতি অনুভব করা।

কুলদেবতাকে সন্তুষ্ট করার উপায় কী ?

ধর্মীয় মতে, কুলদেবতার প্রধান মন্দিরে গিয়ে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া বাড়িতে প্রতিদিন প্রদীপ জ্বালানো, বিশেষ যজ্ঞ বা শান্তি পুজোর আয়োজন এবং প্রথম নৈবেদ্য কুলদেবতার উদ্দেশ্যে নিবেদন করাও উপকারী বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যে কুলদেবতার গুরুত্ব অত্যন্ত গভীর। অনেকেই মনে করেন, নিয়মিত পুজো ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা সম্ভব।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল