ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে গিয়ে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। এদিন তিনি বলেছেন, বর্তমানে ওই পদে থেকে যাওয়ার কোনও অর্থ নেই। তাঁর ইস্তফার পরে পূর্ব মেদিনীপুরে আরও শক্তিক্ষয় হয়েছে তৃণমূলের।

রাজ্যে বিজেপি সরকার আসার পরে তৃণমূলের মধ্যে ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক পুরসভা থেকে কাউন্সিলররা গণ ইস্তফা দিচ্ছেন। পাশাপাশি বহু তৃণমূল নেতাও বিমুখ হয়েছেন। ক্ষমতা হারানোর পাশাপাশি তৃণমূলের মধ্যেও আড়াআড়ি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন অভিযোগে রাজ্যের নানা প্রান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতা-কর্মী-কাউন্সিলরদের। রীতিমত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। দিকে দিকে পদত্যাগের ঘটনাও ঘটছে। এবার এই তালিকায় নাম লিখিয়েছেন উত্তম বারিক (Uttam Barik)। 

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে তেমনভাবে দেখতে পাওয়া যায়নি উত্তম বারিককে। জেলা পরিষদের কাজেও অংশ নিতে আসেননি। চণ্ডীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হয়েছেন। পরাজয় মেনে নিয়ে চুপ ছিলেন উত্তম বারিক। অবশেষে নিজের জেলা পরিষদের সভাধিপতির পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি।

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে নির্বাচিত হয়েছিলেন উত্তম বারিক। দায়িত্ব নেওয়ার পরে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে শুক্রবার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উত্তম বারিক (Uttam Barik)। 

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন