গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। পাকা আমের মিষ্টি স্বাদে মন ভরাতে কে না ভালবাসেন। আম দিয়ে তৈরি হয় নানা ধরনের শরবত, স্মুদি কিংবা ডেজার্ট। তবে সম্প্রতি স্বাস্থ্যসচেতনদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে ‘ম্যাঙ্গো টি’র’।  চায়ের সুগন্ধ আর আমের প্রাকৃতিক মাধুর্যের অনন্য মেলবন্ধনে তৈরি এই পানীয় গরমের দিনে যেমন শরীরকে সতেজ রাখে, তেমনই স্বাদের দিক থেকেও এনে দেয় এক ভিন্ন অভিজ্ঞতা।

উপকরণ 

পাকা আমের পাল্প – ১ কাপ
টি ব্যাগ বা ব্ল্যাক টি – ২টি
 গরম জল – ২ কাপ
 মধু বা চিনি – ২ থেকে ৩ চা চামচ (স্বাদমতো)
লেবুর রস – ১ চা চামচ
বরফ কুচি – পরিমাণমতো
পুদিনা পাতা – কয়েকটি (সাজানোর জন্য)

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে গরম জলে টি ব্যাগ বা ব্ল্যাক টি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে চা তৈরি করে নিন। এরপর চা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। অন্যদিকে পাকা আমের পাল্প ব্লেন্ড করে মসৃণ করে নিন। এবার একটি বড় জগে ঠান্ডা চা, আমের পাল্প, মধু বা চিনি এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। ভালভাবে নেড়ে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে ফেলুন। তারপর জগে বরফ কুচি যোগ করে আরও কিছুক্ষণ ঠান্ডা করুন। পরিবেশনের সময় গ্লাসে বরফ দিয়ে তার উপর ম্যাঙ্গো টি ঢেলে দিন। উপরে কয়েকটি পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে পাতলা আমের স্লাইস দিয়েও সাজাতে পারেন।

কেন জনপ্রিয় হচ্ছে ম্যাঙ্গো টি?

ম্যাঙ্গো টি শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে আমের ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণ। অন্যদিকে ব্ল্যাক টি শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। ফলে স্বাদ ও স্বাস্থ্য দুইয়েরই সমন্বয় ঘটে এই পানীয়ে। গরমের ক্লান্তি দূর করতে কিংবা অতিথি আপ্যায়নে ম্যাংগো টি হতে পারে এক অনন্য পছন্দ। তাই এই গ্রীষ্মে বাড়িতেই তৈরি করে ফেলুন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো টি। এক চুমুকেই মিলবে আমের মিষ্টি স্বাদ আর চায়ের মনভোলানো সুগন্ধ।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?