‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: একে একে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। কখনও তোলাবাজি, প্রতারণা, দুর্নীতি, দাদাগিরি,   অস্ত্র আইন বা ত্রিপল ও ত্রাণ চুরির অভিযোগ উঠেছে। এবার এই গ্রেফতারি প্রসঙ্গে কড়া মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ। শনিবার (৬ জুন)  বারাকপুর সাহেব বাগানের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট-এর দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে এসে তিনি বলে, ‘তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার তো সবে। এরপর শুরু সিরিজ চলবে। জেলে জায়গা থাকবে না। নতুন জেল বানাচ্ছি আমরা।‘

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র উদ্ধারের ঘটনাকে উল্লেখ করে মন্ত্রী দিলীপ ঘোষ আরও বলেন, ‘যেভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে অভিযান শেষ হয়ে যায়নি। সারা রাজ্য জুড়েই এ ধরনের আরও অনেক অস্ত্র উদ্ধার হতে পারে। তদন্ত যত এগোবে, ততই নতুন তথ্য সামনে আসবে।‘

আরও পড়ুন-৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকার কথাও তুলে ধরেন পঞ্চায়েত মন্ত্রী। তাঁর দাবি, ‘এতদিন অনেকেই অভিযোগ জানাতে সাহস পেতেন না। এখন মানুষ সাহস পেয়েছেন, মুখ খুলতে শুরু করেছেন। সবশেষে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনাও তিনি বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছিল তার নতুন করে ফাইল খোলা হবে। তারপর গ্রেফতার করা হবে। সব অস্ত্র উদ্ধার হবে আর সবাই জেলে যাবে। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন