বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যার গোলের জেরে জয়ী হয়ে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ খেলার সুযোগ পেয়েছিল ইরাক। সেই স্ট্রাইকারকে বিমানবন্দরে আটক করে সাত ঘণ্টা ধরে জেরা করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে আমেরিকার শিকাগো’র ও হারে বিমানবন্দরে। হাতে আর মাত্র চারদিন রয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তাতে অংশগ্রহণ করতে আমেরিকায় শনিবার (৬ জুন) (স্থানীয় সময়) পৌঁছয় ইরাকের জাতীয় ফুটবল দল। সেই দলে ছিলেন স্ট্রাইকার আইমেন হুসেন। অভিযোগ, বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন মার্কিন অভিবাসন ও শুল্ক দফতরের আধিকারিকরা। তাঁর স্মার্টফোন প্রথমে কেড়ে নেওয়া হয়। তারপরে প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়। যদিও ইরাকের জাতীয় ফুটবল দলের সঙ্গে থাকা ক্যামেরাম্যানকে বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি। কিন্তু কেন এমন পদক্ষেপ? কোনও সদুত্তর পাওয়া যায়নি মার্কিন প্রশাসনের তরফে।

আরও পডুন: মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

গোটা বিষয়টি নিয়ে ইরাকের ফুটবল নিয়ামক সংস্থার তরফেও এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। এই খবরটি সামনে এনেছেন ইরাকের এক সরকারি আধিকারিক, যিনি সেদেশের অলিম্পিক কমিটিতে রয়েছেন। একজন তারকা ফুটবলারের সঙ্গে এমন আচরণে ক্ষোভপ্রকাশ করেছেন ওই আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, ইরাকের ফুটবল দলের সঙ্গে থাকা ফটোগ্রাফারকে এখনও জেরা করছে মার্কিন অভিবাসন দফতর। প্রায় দশ ঘণ্টা হয়ে গিয়েছে, রেহাই পাননি তালাল সালাহ নামের ওই ফটোগ্রাফার। ইরাকের ফুটবল দলকে স্বাগত জানাতে শনিবারই (স্থানীয় সময়), বিমানবন্দরের বাইরে ভিড় জমান সমর্থকরা।

বহু বছর বাদে ফুটবল বিশ্বকাপে খেলছে ইরাক। গ্রুপ আইতে রয়েছে পশ্চিম এশিয়ার এই দলটি। ইরাকের সঙ্গেই একই গ্রুপে রয়েছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে।

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম