মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা মুম্বইয়ের এক লাইভ সঙ্গীতানুষ্ঠানে। বন্ধুদের সঙ্গে কনসার্ট উপভোগ করতে গিয়েছিলেন যুবক। কিন্তু অনুষ্ঠান শেষে  আর বাড়ি ফেরা হল না! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের এনএসসিআই ডোমে। রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী এক যুবকের। ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।

আইএএনএস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বৃষভ মহেন্দ্র গাঙ্গুরদে। ঘটনার সময় তিনি তাঁর একটি বন্ধুর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন বৃষভ এবং তাঁর বন্ধু দু’জনেই অতিরিক্ত মদ্যপান করেছিলেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও বৃষভকে বাঁচানো সম্ভব হয়নি। যদিও তাঁর সঙ্গে থাকা মহিলা বন্ধুর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত এবং অন্যান্য তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। সেই কারণেই এই মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৬ জুন) ওই ভেন্যুতে ক্লাংকুয়েনস্টলারের ‘দ্য আউটওয়ার্ল্ড’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। তবে, ঘটনাটি সেই নির্দিষ্ট অনুষ্ঠানের সময় ঘটেছিল কিনা তা জানা যায়নি। ঘটনার পর থেকে এনএসসিআই ডোম চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের পাশাপাশি অনুষ্ঠানের বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন। এই ঘটনার জেরে ফের আলোচনায় উঠে এসেছে মুম্বইয়ের কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ চলতি বছরের এপ্রিল মাসে গোরেগাঁও পূর্বের নেসকো সেন্টারে ‘৯৯৯৯৯৯৯৯৯ টেকনো কনসার্ট’-এ যোগ দেওয়ার পর সন্দেহজনক এক্সট্যাসি ওভারডোজে দুজন এমবিএ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ঘটনার কয়েক মাস পর আবার এই ঘটনাটি ঘটল। সেই ঘটনায় মাদক সরবরাহ ও সেবনের অভিযোগে তদন্ত শুরু হয়। পুলিশ ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাদক ব্যবসায়ী, কয়েকজন ছাত্র, নিরাপত্তাকর্মী, অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্মী এবং এক আয়োজক। পুলিশ সূত্রে খবর, নেসকো কাণ্ডের ফরেনসিক রিপোর্ট এখনও হাতে আসেনি। তবে তদন্ত এখনও চলছে।

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে