ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার ফিলাডেলফিয়ায় ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে পড়ে গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় যুবক। পরিবারের অভিযোগ, এটি ছিল পূর্বপরিকল্পিত একটি “ট্র্যাপ”, যার মাধ্যমে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ও রহস্য তৈরি হয়েছে। 

নিহত যুবকের নাম অংশুল কুঞ্চা (২৮), তিনি ভারতের তেলেঙ্গানার বাসিন্দা। পেশাগতভাবে তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য পিজ্জা ডেলিভারি পার্ট-টাইম কাজ ও করতেন। ঘটনার দিন শনিবার রাতে তিনি আমেরিকার ফিলাডেলফিয়ার একটি নির্জন এলাকায় পিজ্জা ডেলিভারির অর্ডার পান। অর্ডার অনুযায়ী তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছালে সেখানে কোনো গ্রাহককে খুঁজে পাননি। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার ওপর গুলি চালায় এবং মাথায় একাধিক গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আরও পড়ুন: জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

পরিবারের দাবি, এটি ছিল পরিকল্পিত “ফাঁদ”। অনশুলের বোন তানভি জানান, “আমার ভাইকে ইচ্ছাকৃতভাবে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত ট্র্যাপ ছিল।”  তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার সময় এলাকায় দুইজন মুখোশধারী সন্দেহভাজন ব্যক্তিকে ব্যাকপ্যাক নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে কোনো লুটপাটের চিহ্ন না থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এর আগে অনশুল আমেরিকায় একবার ডাকাতির শিকার হয়েছিলেন, যেখানে তার মোবাইল ফোন, চেইন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। তবে এই হামলাটি ছিল সম্পূর্ণ আলাদা এবং প্রাণঘাতী। ঘটনার পর আমেরিকার স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। ভারতে ও আমেরিকায় থাকা তেলুগু সম্প্রদায়ের মধ্যে এই ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অংশুলের পরিবার দ্রুত মরদেহ ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। 

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের