আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আলু ছাড়া তরকারি যেন ভাবাই যায় না। মাংস হোক বা পাতলা মাছের ঝোল-আলু সবেতেই প্রয়োজনীয়। বিরিয়ানির মতো রাজকীয় হোক বা ফুচকা-চাটের মতো অতিসাধারণ-আলু ছাড়া জমবেই না কোনওমতে! আর প্রায়ই এই আলুর খোসার জায়গা হয় ডাস্টবিনে। এবার আর ডাস্টবিনে না ফেলে চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু কিছু রেসিপি।

১) আলু ভাজা– বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ। কুচানো আলুর খোসা সর্ষের তেল, কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে কড়া করে ভেজে নিতে পারেন। গরম ভাত আর ডালের সঙ্গে এই মুচমুচে ও ঝাঁঝালো পদটি জমে যাবে।

২) প্যানকেক-আলুর খোসা কুচির সঙ্গে সামান্য ময়দা, মাখন এবং ঘোল মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে। এরপর তাওয়ায় সেঁকে নিয়ে সস বা চাটনির সঙ্গে দারুণ লাগবে।

৩) চিপস- আলুর খোসার গায়ে সামান্য অলিভ অয়েল, রসুন গুঁড়ো, গোলমরিচ এবং লঙ্কা গুঁড়ো ভাল করে মাখিয়ে নিন। এরপর ওভেনে ২০০ ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে চিপস।

৪) ক্রাঞ্চি স্যালাড- সামান্য তেলে আলুর খোসাগুলো লালচে করে ভেজে নিয়ে কিচেন টিস্যুতে তেল ঝরিয়ে রাখুন। এরপর হাত দিয়ে সামান্য গুঁড়ো করে স্যালাডের উপর ছড়িয়ে দিলে তার স্বাদ বহুগুণ বেড়ে যাবে।

৫) ফ্রিটাতা- সকালের জলখাবারের জন্য় চটজলদি বানিয়ে ফেলুন চিজ ও পেঁয়াজ দিয়ে আলুর খোসার ফ্রিটাতা। প্যানে পেঁয়াজ ও আলুর খোসা নরম হওয়া পর্যন্ত নেড়ে নিয়ে তাতে ফেটানো ডিম ও চেডার চিজ ঢেলে দিন। হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করলে তৈরি হয়ে যাবে নরম ও সুস্বাদু এক ব্রেকফাস্ট।

৬) পেস্তো সস- ইতালিয়ান স্বাদের অনুরাগী হলে আলুর খোসা দিয়ে বানিয়ে ফেলুন এক্কেবারে অন্যরকম এক পেস্তো সস। প্রথমে খোসাগুলো সামান্য ভাপিয়ে নরম করে নিয়ে তুলসী পাতা, রসুন, পারমেসান চিজ, আখরোট ও অলিভ অয়েলের সঙ্গে ব্লেন্ড করুন। এই ঘন ও সুগন্ধী সসটি গরম পাস্তার সঙ্গে মিশিয়ে খেলে মুখে লেগে থাকবে।

৭) সুপ স্টক- ধুয়ে রাখা পরিষ্কার আলুর খোসা অন্যান্য আনাজের অবশিষ্টাংশের সঙ্গে জলে ফুটিয়ে একটি পুষ্টিকর ব্রথ বানিয়ে নেওয়া যায়। এই তরলটি পরবর্তীতে যেকোনও স্যুপ বা তরকারির গ্রেভি তৈরিতে ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায়। 

৮) নাচোস- বেক করা খোসাগুলোর উপর রাজমা, প্রচুর পরিমাণে চিজ এবং কুচানো লঙ্কা সুন্দর করে সাজিয়ে দিন। চিজ গলে যাওয়া পর্যন্ত ওভেনে রেখে ওপর থেকে টক ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের