বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

'ডন ৩' নিয়ে বিতর্কের পর প্রথমবার স্বামী রণবীর সিংহের সঙ্গে দেখা দিলেন দীপিকা পাড়ুকোন। দেখা গেল অভিনেত্রীর দ্বিতীয় প্রেগন্যান্সির বেবি বাম্পও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডন ৩’ নিয়ে বিতর্কের পর প্রথমবার স্বামী রণবীর সিংহের সঙ্গে দেখা দিলেন দীপিকা পাড়ুকোন। দেখা গেল অভিনেত্রীর দ্বিতীয় প্রেগন্যান্সির বেবি বাম্পও। তবে কোথায় দেখা গেল তাঁদের? সোমবার (৮ জুন) সন্ধ্যায় বলিউডের এই প্রভাবশালী দম্পতিকে তাঁদের বান্দ্রার নতুন বাসভবনে দেখা গিয়েছে। এই আবাসন নির্মাণ করতে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছেন তারকা যুগল। সেই বাড়ির উঁচুতলার ব্যালকনি থেকে দীপিকা-রণবীরকে একসঙ্গে দেখা গিয়েছে। ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যদিও তাঁদের বাড়ির নির্মাণকার্য এখনও সম্পন্ন হয়নি। ফ্যান ক্লাব থেকে শেয়ার করা ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে, তাঁরা তাঁদের বাড়ির কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তা দেখতেই হাজির হয়েছেন। আর বেবি বাম্প নিয়ে প্রথমবার সামনে এলেন অভিনেত্রী।

 

ছবিগুলোতে তাঁকে বেবি বাম্পে হাত রেখে স্বামী রণবীরের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। গল্পে মজে থাকতে দেখা যায়। বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল তারকা দম্পতিকে। দীপিকাএকটি ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট পরেছিলেন। অন্যদিকে রণবীর একটি সাধারণ লাল টি-শার্টের সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট পরেছিলেন। আরও বেশ কয়েকটি ছবিতে দম্পতিকে হাসিমুখে বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখতে এবং চলমান কাজের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। যদিও তাঁদের সঙ্গে কন্যা দুয়াকে দেখা যায়নি। কেননা তাঁরা তাঁদের সন্তানকে যতটা সম্ভব লাইমলাইট থেকে দূরে রাখার চেষ্টা করেন। গতবছর দিওয়ালিতে প্রথমবার কন্যা দুয়াকে সামনে এনেছিলেন তাঁরা। ২০১৮ সালে নভেম্বরে ইতালির লেক কোমোতে একটি ব্যক্তিগত বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীপিকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়।

 

কন্যার দেড় বছর পর ফের মা হওয়ার ঘোষণা দেন দীপিকা। কিছুদিন আগেই দীপিকা দক্ষিণ আফ্রিকায় ‘কিং’ ছবির কাজে উড়ে যান। যেখান থেকে শাহরুখ খানের সঙ্গে অভিনেত্রীর একাধিক ছবি ভাইরাল হয়েছিল। এদিকে রণবীর সিংহ শেষ মুহূর্তে ‘ডন ৩’ থেকে বেরিয়ে যাওয়ার কারণে বিতর্কের সম্মুখীন হয়েছেন। তাঁকে বলিউড নিষিদ্ধ করেছিল FWICE। কিন্তু আইনি বিরোধিতার পর চলচ্চিত্র সংগঠন তাঁদের রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা তুলে নেয়। এদিকে দীপিকা বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন, যার মধ্যে রয়েছে ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলা ‘কিং’, অ্যাটলির ‘রাকা’, যেখানে তিনি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন। অন্যদিকে, রণবীর সিংহ তার আসন্ন জম্বি অ্যাডভেঞ্চার ফিল্ম ‘প্রলয়’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে কল্যাণী প্রিয়দর্শনও অভিনয় করেছেন।

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী