প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রীদের দফতর বণ্টনের আগেই নবান্নে বড়সড় রদবদল। ১৮ জন আইএএস আধিকারিকের দায়িত্ব বদল করা হয়েছে। গতকাল, বুধবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। কিছুদিন আগেই একাধিক আইপিএসকে বদলি করেছিল নবান্ন। এবার ১৮ জন আমলার দায়িত্বে পরিবর্তন আনা হল।

নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইএএস জগদীশ প্রসাদ মিনা খাদ্য ও সরবরাহ দফতরের সচিব হচ্ছেন। তিনি আগে নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের সচিব ছিলেন। খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে পাঠানো হয়েছে স্টেট গেজেটিয়ার্সে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব হচ্ছেন আর. বিমলা। আইসিডিএস-এর ডিরেক্টর রচনা ভগতকে শ্রম দফতরের সচিব পদে আনা হয়েছে। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের সচিব মুক্তা আর্যকে পাঠানো হয়েছে সুন্দরবন উন্নয়ন বিষয়ক দফতরে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালকে এনএসএটিআই-র(NSATI) ডিরেক্টর জেনারেল এবং এসএনটিসিএসএসসি-র(SNTCSSC) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আইএএস নন্দিনী চক্রবর্তীকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে। রণধীর কুমারকে আনা হয়েছে আবাসন দফতরের সচিবের পদে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব রাজু মিশ্রকে পাঠানো হয়েছে শুল্ক বিভাগের কমিশনার করে।

আরও পডুন: বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এছাড়াও, অতিরিক্তি দায়িত্ব পেয়েছেন নীলম মিনা। মুখ্য নির্বাচনী আধিকারিকের পাশাপাশি পরিবেশ দফতরের প্রধান সচিবের দায়িত্বও রয়েছেন তিনি। আবাসন, যুবকল্যাণ, বিপর্যয় মোকাবিলা এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বে থাকা রাজেশ কুমার সিনহাকে সেচ ও জলপথ পরিবহণ দফতরের প্রধান সচিব করা হয়েছে। লোকভবনের (রাজভবন) সচিব ডঃ সৌমিত্র মোহন তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব হয়েছেন। রাজেশ পাণ্ডে, যিনি ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র শিল্প দফতরের দায়িত্বে ছিলেন, এবার থেকে তিনি যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বে এলেন।

আজ, বুধবার রাজ্যের মন্ত্রীদের দফতর বণ্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই তার আগেই এই প্রশাসনিক রদবদল সেরে ফেলেছেন তিনি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান