পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির, করলেন যুদ্ধ থামানোর আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনাই সত্যি হল! ইউক্রেন রাষ্ট্রদূতের আবেদনে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক রাশিয়ার। নরেন্দ্র মোদি এবং রাশিয়া প্রধান পুতিন বলতে গেলে বন্ধু। দিন কয়েক আগেই ভারত ঘুরে গিয়েছেন রাশিয়া প্রধান। আর সেই কথা মাথায় রেখেই ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেন তিনি যেন রাশিয়া প্রধানের সঙ্গে একটাবার কলথা বলে এই যুদ্ধ পরিস্থিতির নিস্পত্তি ঘটানোর চেষ্টা করেন। আর ইউক্রেনের সেই দাকেই সাড়া দিয়েই নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন। 

প্রধানমন্ত্রী দরফর সূত্রে খবর, পুতিনের কাছে ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়া-সহ অন্য নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়া ইউক্রেনের ওপর এইভাবে আকস্মিক হামলা চালানোয় মাঝপথেই বন্ধ হয়েছে উদ্ধারকাজ। ফলে এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে এখনও আটকে রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। এছাড়াও এই যুদ্ধকালীন সমস্যার কূটনৈতিক সমাধানেরও আবেদন জানিয়েছেন তিনি। ইউক্রেনের বর্তমান পরিস্থিতির বিষয়ে মোদিকে অবগত করেছেন পুতিন। আরও জানা গিয়েছে যে, যুদ্ধ থামিয়ে ন্যাটো সামরিক জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬টার সময়ে সংবাদমাধ্যমগুলিকে একটি ভিডিও বার্তা দিয়ে রাশিয়া প্রধান পুতিন জানান, আরার কিছুক্ষণের মধ্যেই রুশ সেনা ইউক্রেনের মূল ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করতে চলেছেন। এই বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরগুলিতে একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। ইউক্রেনে তখন মধ্যরাত। সেই মাঝরাতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। এরপর সকাল হতে না হতেই একের পর এক দেশ থেকে সাহায্য প্রার্থনা করেন ইউক্রেন। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ড. ইগর পোলিখা বলেন, ‘আমি জানি না কতজন রাষ্ট্রনেতার কথা পুতিন শুনবেন। কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে ধ্বনি তুললে বিষয়টি বিবেচনা করে দেখবেন পুতিন।’ তাঁর সেই আহ্বানেই সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাতেই পুতিনের সঙ্গে কথা বললেন। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি