‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় ২০০-র বেশি নতুন বিধায়ক রয়েছেন। তাঁরা বিধানসভা সম্পর্কে অনেক কিছু জানেন না। তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এই কথা জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু (Rathindranath Bose)। ২ দিন ধরে নতুন বিধায়কদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ স্পিকাররা আসবেন। বিধায়কদের সামনে বক্তব্য রাখবেন। নতুন বিধায়কদের প্রশিক্ষিত করা হবে। বাজেট অধিবেশনের পরে ২দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে স্পিকাররা আসবেন। প্রশিক্ষণ দেবেন। শেখার কোনও শেষ নেই, যেকোনও সময়ে শেখা যায়। নতুন নতুন জিনিস শেখানো হবে। পাশাপাশি পেপারলেস বিধানসভা হলে, তারও প্রশিক্ষণ হবে। 

এদিন তিনি আরও বলেছেন, বিধানসভাকে ই-বিধানসভাতে রূপান্তরিত করা হবে। পেপারলেস বিধানসভা তৈরি করা হবে। এর আগে ৩২টি বিধানসভা পেপারলেস করা হয়েছে। এবার বাংলার বিধানসভাও পেপারলেস হবে। আগামী ১০০ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।

এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, এরফলে সাধারণ মানুষের সুবিধা হবে। তাঁরা সোজাসুজি প্রশ্ন করতে পারবে। বিধায়কদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। বিকশিত ভারত গড়ে তুলতে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে সমাজকে উন্নতির পথে এগিয়ে চলতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। পাশাপাশি তিনি বলেছেন, বহু নতুন বিধায়ক রয়েছেন। এদিন তিনি আরও বলেছেন, বিধানসভার অধিবেশন এবার থেকে লাইভ সম্প্রচার করা হবে। 

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, নিহত ১৬

সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া