‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার থাকলেই কেউ তারকাদের নিয়ে মানহানিকর পোস্ট করতে পারে না, সলমান খানের পানভেলের ফার্মহাউসের প্রতিবেশীকে তুলোধনা বোম্বে হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার থাকলেই কেউ তারকাদের নিয়ে মানহানিকর পোস্ট করতে পারে না, সলমান খানের পানভেলের ফার্মহাউসের প্রতিবেশীকে তুলোধনা বোম্বে হাইকোর্টের। একই সঙ্গে অভিনেতার বিরুদ্ধে করা প্রতিবেশীর সমস্ত পোস্ট মুছে ফেলার নির্দেশ আদালতের। পাশাপাশি বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি শর্মিলা দেশমুখের একক বেঞ্চ সলমান খানের প্রতিবেশীর কাছে প্রশ্ন তুলেছে যে, ‘আপনার কোনও অসুবিধা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিষয়বস্তু কেন আপলোড করেছেন?’

সঠিক ঘটনাটি ঠিক কী ঘটেছিল? আসলে সলমান খানের পানভেলের ফার্মহাউসের প্রতিবেশী কেতন কক্করের সঙ্গে তাঁর দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ চলছে। অভিনেতার খামারবাড়ির ঠিক পাশেই কেতন কক্করের বিলাসবহুল বাড়ি রয়েছে। কেতনের অভিযোগ, ‘সলমান খামারবাড়ি নির্মাণের সময়ে পরিবেশগত নিয়ম লঙ্ঘন করেছেন। তাঁর বাড়িতে ঢোকার প্রবেশ পথ বন্ধ করে দিয়েছেন। সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ সেই কারণেই কেতন সলমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুলভাল পোস্ট করেন। যাতে অভিনেতার মানহানি হয়েছে। সেই কারণেই সলমান তাঁর নামে করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলি মুছে ফেলার জন্যে এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্যে কেতনের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা দায়ের করেন। তবে এই ব্যাপারে ওই আদালত অভিনেতাকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিতে অস্বীকার করলে সলমান বোম্বে হাইকোর্টে যান।

হাইকোর্টের আবেদনে অভিনেতা বলেছেন, কেতনের আপলোড করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলি শুধু মানহানিকরই নয়, বরং তাঁর বিরুদ্ধে পোস্টে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যও করা হয়েছে। সেই মামলার শুনানি হয় আজ। যেখানে সালমান খানের প্রতিবেশীকে কড়া বার্তা দিয়েছে বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস থাকার অর্থ এই নয় যে কেউ ইচ্ছামতো কাউকে মানহানি করতে পারেন। ​সলমান খান তারকা হলেও তাঁর মানসম্মান ক্ষুণ্ণ করার অধিকার কারও নেই। এরপর ​বিচারপতি শর্মিলা দেশমুখের বেঞ্চ কেতন কক্করকে পরামর্শ দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট বা ভিডিওগুলো ডিলিট করার বিষয়টি যেন তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। কোনও জমি সংক্রান্ত বিবাদ থাকলে তা সোশ্যাল মিডিয়ায় না এনে যথাযথ আইনি ফোরামে সমাধান করা উচিত।

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানের কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল