সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলছিল জীবন-মৃত্যুর লড়াই। অবশেষে সেই লড়াই শেষ হল। প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজপ্রাসাদ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর জানায়। এরপরই দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়।

২০২২ সালের ডিসেম্বর মাস। প্রতিদিনের মতোই নিজের পোষ্য কুকুরদের নিয়ে ব্যায়াম করছিলেন রাজকুমারী। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে হারান চেতনা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক। চিকিৎসকদের দাবি, মাইকোপ্লাজমা সংক্রমণজনিত জটিলতার কারণে তাঁর হৃদযন্ত্রে গুরুতর অনিয়মিত স্পন্দন দেখা দেয়। সেই শারীরিক বিপর্যয়ই তাঁকে কোমায় ঠেলে দেয়। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে দেশের সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলতে থাকে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন বজ্রকিতিয়াভা। তিনি ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ সন্তান। শিক্ষাজীবনে আইন নিয়ে পড়াশোনা করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজপরিবারের সদস্য হলেও জনসেবামূলক কাজেই বেশি পরিচিত ছিলেন তিনি। কারাগার সংস্কার, নারী বন্দিদের অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মতো বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা পালন করেন।

আরও পড়ুনঃ ‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পরে রাজা ভাজিরালংকর্ন তাঁকে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন এবং জেনারেল পদমর্যাদা প্রদান করেন। রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তাঁকে সম্ভাব্য সিংহাসনের উত্তরসূরিদের একজন হিসেবে বিবেচনা করা হতো। তাঁর মৃত্যুতে শুধু রাজপরিবার নয়, থাইল্যান্ডের রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়