ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ স্মার্টফোনে এখন মিলছে বড়সড় ছাড়। ১ লক্ষ টাকার বেশি দামে লঞ্চ হওয়া এই ফ্ল্যাগশিপ ফোনটি এখন অফার-সহ ৫৫ হাজার টাকারও কমে কেনার সুযোগ দিচ্ছে ই-কমার্স সংস্থা।

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই হতে পারে সেরা সময়। স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ স্মার্টফোনে চলছে আকর্ষণীয় অফার, যার ফলে ফোনটি প্রায় অর্ধেক দামে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজে 1২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বর্তমানে ৫৯ হাজার ৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য, এই স্মার্টফোনটি ভারতে ১ লক্ষ ৯ হাজার ৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। এছাড়াও নির্দিষ্ট ব্যাঙ্ক অফার ও ডিসকাউন্ট মিলিয়ে আরও ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ফলে কার্যত ফোনটির দাম নেমে আসছে ৫৪ হাজার ৯৯৯ টাকায়।

ফিচারের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজে রয়েছে ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে, যা ২K রেজোলিউশন সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। সঙ্গে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটিতে ৩ হাজার ৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তন,  Amazon এর জন্য OpenAI-এ ঝুঁকেছিল মাইক্রোসফট

অপারেটিং সিস্টেম হিসেবে এটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই-এ চলে। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা ফিচারের সঙ্গে এমন বড় ডিসকাউন্ট মিললে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ক্রেতাদের কাছে নিঃসন্দেহে একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। 

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন