প্রথম ম্যাচেই হাইতিকে বধ করল স্কটিশরা

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। প্রত্যেক ম্যাচই হচ্ছে টানটান উত্তেজনার। আজ, রবিবার সকালে (ভারতীয় সময়) ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হাইতি ও স্কটল্যান্ড। ৫২ বছর পর বিশ্বকাপে খেলছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র হাইতি। কিন্তু সেই ম্যাচে জ্বলে উঠতে পারল না হাইতি। বরং তাদের ছাপিয়ে গেল স্কটল্যান্ড। জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা করলেন ম্যাকগিনরা।

আরও পডুন: মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

ম্যাচে বল ধরে রাখার নিরিখে দুই দলই ছিল প্রায় সমান। গোলে শট নেয় হাইতি ১৩টি ও স্কটল্যান্ড ৮টি। তবে লক্ষ্যে স্পর্শ করে কেবল স্কটিশরাই। প্রথমার্ধেই স্কটল্যান্ডের হয়ে গোলটি করেন ম্যাকগিন। আর সেই গোলই গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। স্কটিশদের সামেন কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলতে দেখা যায় হাইতিকে। প্রথমার্ধের শেষ ১৫ মিনিট ও দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিট বেশ চাপ তৈরি করেছিল হাইতি। কিন্তু স্কটিশদের জালে বল পাঠাতে ব্যর্থ হয়েছেন তারা। ম্য়াচের ২৮ মিনিটে চে অ্যাডামসের চমৎকার পাশ থেকে বল পান দুর্দান্ত খেলতে থাকা গ্যানন-ডোক। তিনি বল বক্সের ভিতরে বাড়িয়ে দেন, যা ম্যাকগিনকের কাছে পৌঁছে যায়। তারপরেই প্রতিপক্ষ হাইতির গোলপোস্ট লক্ষ্য করে শট দেগে দেন। যা রুখতে ব্যর্থ হয় হাইতির গোলকিপার। ১-০ গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। সেটাই ম্যাচের একমাত্র গোল। তারপর দুই দল অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়।

প্রথমার্ধের পরের সময়টায় স্কটিশদের অনেকটা চেপে ধরে হাইতি। কিন্তু গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ম্য়াচের ৭২তম মিনিটে আবার গোলের কাছাকাছি যান স্কটল্যান্ডের ম্যাকগিন। বাঁদিকের পাশ দিয়ে বক্সে ঢুকে তার বাঁ পায়ের শট গোলপোস্ট দিয়ে বাইরে চলে যায়। মিস করেন সুযোগ। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ