মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের প্রকাশভঙ্গি বদলায়, কিন্তু ভালোবাসা বদলায় না। বিশেষ করে মা-ছেলের সম্পর্ক। সন্তানদের বয়স বাড়ে, তারা বড় হয়, নিজের পায়ে দাঁড়ায়, সংসারের দায়িত্ব নেয় কিন্তু বাবা-মায়ের চোখে তারা কখনও বড় হয় না।  আর সেই অটুট সম্পর্কের এক সুন্দর উদাহরণ দেখা গেল ভারত-আফগানিস্তান ম্যাচের পর। শনিবার (১৩ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় তাঁর মোবাইলে আসে একটি ফোন কল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ‘মা’-এর নাম। মুহূর্তের জন্য সংবাদ সম্মেলন থামিয়ে দেন নীতীশ এবং মায়ের ফোন রিসিভ করেন। ঘটনাটি হয়তো খুবই সাধারণ কিন্তু সেই ছোট্ট মুহূর্তই ছুঁয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের মন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা এক তারকা ক্রিকেটারও যে মায়ের ফোনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তা মন জয় সকলের। ভারতীয় ক্রিকেটারের প্রশংসায় ভরিয়েছেন নেট দুনিয়া। 

অধিনায়ক শুভমন গিলের দুর্দান্ত অর্ধশতরান এবং অভিষেক হওয়া গুরনূর ব্রার ও হর্ষ দুবের তিনটি করে উইকেট শিকারের সুবাদে শনিবার (১৩ জুন) ২৫ ওভারের ম্যাচে ভারত সাত উইকেট হাতে রেখে আফগানিস্তানকে সহজেই পরাজিত করে। ধর্মশালায় বৃষ্টির কারণে সংক্ষিপ্ত ওভারের খেলা হয়।  নীতীশ, যিনি ৩১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন। আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজ ও অলরাউন্ডার মোহাম্মদ নবীর উইকেটও শিকার করেছেন নীতীশ। ম্যাচ শেষে তিনি যখন সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন তখনই তাঁর মায়ের ফোন আসে। তা দেখেই তিনি কয়েক মুহূর্তের জন্য সংবাদ সম্মেলন থামিয়ে দেন এবং মাকে জানান তিনি পাঁচ মিনিট পর ফোন ধরবেন। কথার মাঝে বিঘ্ন ঘটানোর জন্য পরমুহূর্তে নীতীশ সংবাদকর্মীর কাছে ক্ষমাও চেয়ে নেন। তবে যাই হোক মা’কে সবার আগে প্রাধান্য দেওয়ার বিষয়টি ভাইরাল হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, ‘এটাই প্রকৃত ভারতীয় সংস্কৃতি’, আবার কেউ বলেছেন, ‘মায়ের ফোনের থেকে গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না।’

উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে একটি দুর্দান্ত মরশুম কাটানোর পরেই নীতীশ ভারতীয় দলে সুযোগ পান। হায়দরাবাদের হয়ে তিনি ১৩ ইনিংসে ৩০.২০ গড়ে এবং ১৭১.৫৯ স্ট্রাইক রেটে একটি অর্ধশতরান সহ ৩০২ রান করেন। তিনি ৪০.৩৭ গড়ে আটটি উইকেটও নেন, যা ছিল এই মরশুমে তাঁর সেরা পারফরম্যান্স।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!