চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ব্যোমকেশ’ হয়ে ফের বড়পর্দায় ফিরছেন আবীর! চমক অজিতের চরিত্রে

নিজস্ব প্রতিনিধি: বড়পর্দায় ফের হাজির ‘ব্যোমকেশ’। পরিচালক অরিন্দম শীলের(Arindam shil) হাত ধরে ফের ‘ব্যোমকেশ’-এর জুতোয় পা গলাচ্ছেন আবীর চট্ট্যোপাধ্যায়(Abir chatterjee)। দীর্ঘদিন ‘ব্যোমকেশ’-এর চরিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আবীর(Abir chatterjee)। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম বাদ দিলে সেভাবে বাংলা সিনেমায় বড়পর্দায় দেখা মেলেনি কোনও গোয়েন্দার। রহস্যের জাল উদঘাটন করতে দেখা যায় নি ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’ কিংবা ‘কিরীটি’-দের। এর মাঝেই সুখবর দিলেন পরিচালক অরিন্দম শীল(Arindam shil)।

ক্যামেলিয়া প্রোডাকশন ও এসভিএফ-এর যৌথ প্রযোজনায় বড়পর্দায় আসছে ‘ব্যোমকেশ’, যার মুখ্য চরিত্রে রয়েছেন আবীর চট্ট্যোপাধ্যায়(Abir chatterjee)। ‘ব্যোমকেশ’-এর সহধর্মিনী অর্থাৎ ‘সত্যবতী’র চরিত্রে থাকছেন সেই সোহিনী সরকার। তবে বদল ঘটেছে ‘অজিত’-এর চরিত্রে। ‘সত্যবতী’র ঠাকুরপো তথা ‘ব্যোমকেশের’ সঙ্গী ‘অজিত’-এর চরিত্রে আর দেখা যাবে না ঋত্বিক চক্রবর্তীকে। সেই জায়গায় অভিনয় করছেন ওটিটি দুনিয়ার পরিচিত মুখ সুহত্র মুখোপাধ্যায়। অর্থাৎ এই নিয়ে বাংলা সিনেমায় ‘ব্যোমকেশ’-এর সাগরেদ অজিতের চরিত্রে হাজির হলেন আরও এক নতুন ‘অজিত’।

সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বিশুপাল বধ’ গল্পের অবলম্বনে তৈরি আসন্ন ব্যোমকেশের চিত্রনাট্য। তবে ছবির নাম ঠিক করেননি পরিচালক অরিন্দম শীল। তবে চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ করতে হাত লাগিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত ও পরিচালক অরিন্দম শীল(Arindam shil)। মে মাস থেকে শহরের বিভিন্ন প্রান্তে হবে ‘ব্যোমকেশ’-এর নতুন ছবির শ্যুটিং।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ