পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বেশ কয়েকটি দল ইতিমধ্যেই মুখোমুখি হয়েছে। আগামী ১৭ জুন  ডিআর কঙ্গোর বিপক্ষে খলেবে পর্তুগাল।  বিশ্বকাপ অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড। তাঁরা এখন অনুশীলনে মেতে।  তবে খেলোয়াড়দের হাতে থাকা এক বিশেষ ব্র্যান্ড সকলের নজর কেড়েছে। পর্তুগালের টিম তাঁদের প্রাক্তন সতীর্থ দিওগো জোতার প্রতি শ্রদ্ধা জানাতে হাতে বেঁধেছে একটি রিস্টব্যান্ড। যা সকলের মন ছুঁয়ে গিয়েছে আবার অনেকে ফুটবল সমর্থকের চোখে জল এনে দিয়েছে। 

রিস্টব্যান্ডগুলোতে দলের সকল সদস্যের নামের পাশাপাশি পর্তুগালের  প্রাক্তন ফরোয়ার্ড জোতার নামও রয়েছে।  জোতা গত বছর উত্তর-পশ্চিম স্পেনে  তাঁর ভাইয়ের সঙ্গে সফরের সময় একটি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। লিভারপুল ও পর্তুগালের প্রাক্তন ফরোয়ার্ড দিয়েগো জোতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে এই রিস্টব্যান্ড সকলে হাতে গলিয়েছেন । দেশের হয়ে ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪টি গোল করা এবং পর্তুগালকে নেশনস লিগ জেতাতে অনবদ্য অবদান রাখা এই উইঙ্গার ছিলেন ড্রেসিংরুমের অন্যতম প্রধান প্রাণশক্তি। তাঁকে অকালে হারিয়ে ভেঙে পড়েন তাঁর সতীর্থরা। 

আরও পড়ুন: ‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

এই ঘটনা নিয়ে শনিবার (১৩ জুন) পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহা বলেছেন, ‘মূলত, রিস্টব্যান্ডটির গল্পটা হলো, আমরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, তখন তিনি আমাদের এই রিস্টব্যান্ডটি দেন।  তিনি নিশ্চিত করেছিলেন যে এটি এমন একটি রিস্টব্যান্ড হবে যা আমরা মাঠে পরতে পারব। এটি পরে মাঠে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় সমস্ত খুঁটিনাটি বিষয় এতে রয়েছে। সেই সঙ্গেই সব খেলোয়াড়ের নামের পাশাপাশি দিয়োগো জোতার বিশেষ নামটিও রয়েছে।’ খেলোয়াড়রা কখন এই রিস্টব্যান্ড পড়বেন সেটা খেলোয়াড়দের উপরে সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। তারপরেই পর্তুগিজ ফুটবলাররা ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং জানান তাঁরা সমগ্র বিশ্বকাপ জুড়ে এটি পরিধানের সিদ্ধান্ত নিয়েছেন। 

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ