‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি:   আমির খানের সিনেমা ‘লগান’ শুধু একটি সিনেমা নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। গ্রাম বাংলার ক্রিকেট, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম এবং আবেগঘন গল্পে সাজানো এই ছবিটি এখনও দর্শকদের মনের কোণে গেঁথে রয়েছে। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লগান’ পা দিয়েছে ২৫ বছরে।  ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সম্প্রতি ছবির শুটিংয়ের নানা অজানা স্মৃতি তুলে ধরেছেন ব্রিটিশ অভিনেতা পল ব্ল্যাকথোর্ন। তিনি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ‘লগান’ নির্মাণের সময়ে তাঁর যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল তা নিয়ে মুখ খুলেছেন।

২০০০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত টানা শুটিং হয়েছিল এই ছবির। মরুভূমি এলাকার প্রচণ্ড গরম, ধুলো এবং কঠিন আবহাওয়ার মধ্যেই কাজ করতে হয়েছিল পুরো ইউনিটকে। শুটিংয়ের সময় ভুজে পর্যাপ্ত হোটেল না থাকায় আমির খান ইউনিটের সদস্যদের জন্য আলাদা থাকার ব্যবস্থাও করেছিলেন। ‘লগান’-এর শুটিং ছিল যেমন কঠিন, তেমনই স্মরণীয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ অভিনেতা পল ব্ল্যাকথোর্ন জানিয়েছেন, গুজরাটের ভুজে শুটিং চলাকালীন তাঁদের নানারকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। প্রচণ্ড গরম, ধুলোবালি এবং অসংখ্য পোকামাকড়ের মাঝে দিনের পর দিন কাজ করতে হয়েছে গোটা ইউনিটকে। পল জানান, শুটিংয়ের সময় আবহাওয়া এতটাই গরম ছিল যে দীর্ঘক্ষণ বাইরে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠত। আর সন্ধ্যা নামলেই ছেঁকে ধরত পোকামাকড়ের ঝাঁক। তবে তিনি জানিয়েছেন এত কষ্টের মাঝেও ইউনিটের সদস্যদের মধ্যে দুর্দান্ত বন্ধুত্ব ছিল।

আরও পড়ুন: মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

লগান ছবিতে হৃদয়হীন ব্রিটিশ অফিসার অ্যান্ড্রু রাসেলের চরিত্রে অভিনয় করা পল, শুটিংয়ের অভিজ্ঞতাকে কঠিন ও  ক্লান্তিকর বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘চার মাস ধরে ব্যাপারটা ছিল একটা প্রেশার কুকারের মধ্যে থাকার মতো। আর সেই প্রেশার কুকারের ভেতরে অনেক কিছুই চলছিল। ভারতীয় অভিনেতা, ব্রিটিশ অভিনেতা, স্থানীয় লোকজন, গল্প, পরিবেশ, জায়গা সবকিছুই ছিল খুব অন্যরকমের।’ পল জানিয়েছেন, সেই সময়ে শুটিংয়ের প্রতিটি দিনই ছিল এক নতুন চ্যালেঞ্জ। তাঁর কথায়, “ক্রিকেট ম্যাচের দৃশ্যটি শুট করতে কয়েক সপ্তাহ লেগেছিল। কিন্তু তা ছাড়া, সপ্তাহে আমাদের একদিন ছুটি থাকত, আর সেদিন আমি সোজা সমুদ্রসৈকতে ছুটে যেতাম, সেখানে বসে বিশ্রাম নিতাম এবং পরের ছয় দিনের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করতাম।’ 

সবচেয়ে মজার স্মৃতিরর কথাও উল্লেখ করেছেন অভিনেতা।  শুটিং চলাকালীন একটি মজার বিষয় ছিল আমির খানের তৈরি বিশেষ খাবার ‘কারি পাস্তা’। পলের কথায়, একদিন আমির নিজেই ইউনিটের সদস্যদের জন্য এই অভিনব খাবার তৈরি করেছিলেন। অভিনেতা সাক্ষাৎকারে বলেছেন, শুটিং চলাকালীন তাঁরা প্রতিদিন সকালে পেঁপে আর পায়েস খেতেন এবং দুপুরে ও রাতে তরকারি খেতেন। 

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL