কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দিল্লির অগ্নিকাণ্ডের স্মৃতি উস্কে এবার কর্নাটকের মহীশূরে একটি পানশালায় আগুন। আর সেই অগ্নিকাণ্ডের জেরে ঝলসে মৃত্যু হয়েছে দুজনের। জখম ওই পানশালার মালিক সহ ছয়জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। আজ, সোমবার বিকেলের দিকে কর্নাটকের মহীশূরে একটি রুফটপ পানশালায় আচমকাই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু ওই পানশালায় আগুন এতটাই ভয়াবহ আকারে লেগেছিল যে প্রথমে ঢুকতেই পারেনি দমকল। পরে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। কিন্তু ততক্ষণে ওই পানশালার মধ্যে থাকা দুজনের মৃত্যু হয়। বাকি ছজনকে জখম অবস্থায় উদ্ধার করেন দমকলের কর্মীরা। তড়িঘড়ি তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। জখমদের মধ্যে রয়েছেন ওই পানশালার মালিক ও গ্রাহকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজনের বাড়ি দার্জিলিংয়ে। তাঁর নাম শাহিন (২৬)। অপর মৃতের বাড়ি নেপালে। তাঁর নাম প্রকাশ (২৪)। মৃতরা ওই পানশালায় কাজ করত। 

আরও পডুন: ‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

জখমদের নাম জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন- সোনু, রমেশ, মহাদেব প্রসাদ, প্রজ্বল, অবিনাশ এবং পানশালার মালিক প্রীতম পুমিত। সূত্রের খবর, যখন ওই পানশালায় আগুন লাগে তখন কয়েকজন গ্রাহক ছিলেন। তাঁদের উদ্ধার করতে ল্যাডারের ব্যবহার করে দমকল। এই বিষয়ে এক দমকল কর্মী জানিয়েছেন, ‘ল্যাডারের ব্য়বহার করে ১৫ জনকে উদ্ধার করি। তাঁদের হাল্কা জখম লেগেছে। আগুন নেভানো গিয়েছে।  শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে তদন্তের প্রয়োজন রয়েছে।’ ওই পানশালার পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ার চাঁদ বাউড়ি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার