ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

এবার বাইপাসের ধারে ভাড়ায় নেওয়া তৃণমূলের প্রধান কার্যালয় খালি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হল। যেটি খোলা হয়েছিল দলের কাজের জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়ের সঙ্গে সঙ্গে ডালপালা মেলে ধরেছিল তৃণমূল। কিন্তু পালাবদলের বাংলায় শুধু ডালপালা নয়, গোটা তৃণমূল দলটাই এবার উপড়ে পড়ছে। বিজেপি বাংলার শাসনভার গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তৃণমূল ভেঙে খান খান। বিধানসভার মতো তৃণমূলের লোকসভার সংসদীয় দলও হাতছাড়া। একে একে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন রচনা বন্দোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ২০ জন সাংসদ। কাটমানি, তোলাবাজি-সহ নানান অভিযোগে জেলাজুড়ে তৃণমূলের নেতা কর্মীরা গ্রেফতার হচ্ছেন। তার মাঝেই আরও বিপদ বাড়ল ঘাসফুল শিবিরের। এবার বাইপাসের ধারে ভাড়ায় নেওয়া তৃণমূলের প্রধান কার্যালয় খালি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হল। যেটি খোলা হয়েছিল দলের কাজের জন্য। ইতিমধ্যেই বাড়িটির দখল নিয়ে ফেলেছেন মালিক।

গতকাল, মঙ্গলবার (১৬ জুন) থেকে ওই বাড়ির চার ও পাঁচতলা খালি করার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে কালীঘাট ছাড়া কলকাতায় আর কোনও তৃণমূলের প্রধান কার্যালয় থাকবে না। এই বিষয়ে গত কয়েকদিন ধরেই অল্পবিস্তর জল্পনা চলছিল, এবার তাতেই সিলমোহর পড়ল। সূত্রের খবর, বাড়ির নাকি প্রথম তিন তলা তৃণমূলকে ভাড়া দিয়েছিলেন মডার্ন ডেকরেটর্সের মালিক মন্টু সাহা। কিন্তু উপরের দুই তলাতেও দলীয় কাজ চালাত তৃণমূল। গতকাল, মন্টুবাবু তাঁর ছেলে ও বউমার সঙ্গে ‘তৃণমূল ভবন’ গিয়েছিলেন। সেখানেই একাধিক নেতার সঙ্গে কথা হয়। তারপর বাড়ির চার ও পাঁচতলায় গিয়ে দাঁড়িয়ে থেকে ঘর খালি করার প্রক্রিয়া শুরু করেন মন্টুবাবুর ছেলে অমিত ও তাঁর স্ত্রী। সরিয়ে নেওয়া হয় মমতা-অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ব্যানার, পোস্টার, চেয়ার-সহ বাড়ির সমস্ত আসবাবপত্র। আগামী কয়েকদিনের মধ্যে নিচের তলাগুলিও খালি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২-এ বাইপাসের কাছে মেট্রোপলিটনে এই বাড়ি ভাড়া নেয় তৃণমূল। কারণ তপসিয়ায় তৃণমূল ভবনের সংস্কারের কাজ চলছিল। সেই কারণেই বাইপাসের ধারে অস্থায়ী অফিস হিসেবে মন্টুবাবুর বাড়ি ভাড়া নিয়েছিল তৃণমূল। সেখানে পার্টির যাবতীয় কাজ চলত। নানা বৈঠকও হতো। যদিও ওই বাড়ির ভাড়ার মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত। কিন্তু মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও বাড়িটি থেকে কাজ চালিয়ে গিয়েছে তৃণমূল। এরপর নতুন চুক্তি করা হয়, যার মেয়াদ রাখা হয় ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত। কিন্তু বাড়িতে আর তৃণমূলের অফিস চালাতে দেবেন না বলেই জানিয়ে দেন মন্টুবাবু। ইতিমধ্যেই বাড়ির আংশিক অংশ খালি করে দেওয়া হয়েছে। 

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড