ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: জীবনের সেরা ফর্মে রয়েছেন ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল। আর আজ, বুধবার নতুন রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন বিরাট কোহলির গড়া রেকর্ড। ভারতের হয়ে ওয়ান-ডে-তে দেশের মাটিতে কম ইনিংস খেলে দ্রুততম এক হাজার রান করলেন শুভমন। আগে এই রেকর্ড ছিল শুধুমাত্র বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের মাথায়। আজ, বুধবার লখনউতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে খেলতে নেমেছে ভারত। সেই ম্যাচেই মাত্র ৭৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন। আর তারপরেই তিনি ভেঙে ফেলেছেন কোহলির রেকর্ড।

আরও পডুন: বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

বিরাট কোহলি মাত্র ২৪টি ইনিংস খেলে ওয়ান ডে-তে একহাজার রান করেন। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ানও। কিন্তু এদিন তাঁদের সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন শুভমন। মাত্র ১৯টি ইনিংসে ওয়ান ডে-তে এক হাজার রান করে ফেলেছেন অধিনায়ক। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ১৫০ রান করেন শুভমন। তাঁর ও ঈশান কিশনের জুটি এদিনের ম্যাচে আফগান বোলারদের ঘুম উড়িয়ে দিয়েছে। শুভমন দেড়শো করলেও কম যাননি ঈশান। তিনিও সেঞ্চুরি হাঁকিয়েছেন।

তাঁদের জুটিতেই প্রায় ৪০০ রানের দোরগোড়ায় টিম ইন্ডিয়ার ইনিংস।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে