বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবল বিশ্বে জিনেদিন জিদানকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই তারকার সাফল্যের গল্প আজও ফুটবলপ্রেমীদের মুখে মুখে ঘোরে। তবে তাঁর ছেলে লুকা জিদানের জায়গা হয়নি ফ্রান্সের জাতীয় দলে। আন্তর্জাতিক ফুটবলে জিদানপুত্র খেলছেন আলজেরিয়ার হয়ে। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার বিরুদ্ধে আলজেরিয়ার প্রথম ম্যাচে মুখে থাকা কালো রঙের বিশেষ ফেস মাস্কের জন্য নজর কেড়েছেন লুকা জিদান। অনেকেই প্রথমে এটিকে স্টাইলের অংশ বলে মনে করলেও, এর পেছনে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। জেনে নিন কি সেই গল্প।

বর্তমানে স্প্যানিশ ক্লাব গ্রানাডার গোলরক্ষক লুকা জিদান আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করছেন। ২৮ বছর বয়সি এই গোলরক্ষক গত বছর আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার স্বপ্ন যখন বাস্তবে পরিণত হওয়ার পথে ঠিক তখনই বড় ধাক্কা আসে তাঁর জীবনে। গত এপ্রিল মাসের শেষ দিকে গ্রানাডার হয়ে একটি ম্যাচে খেলতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে গুরুতর চোট পান লুকা। তার চোয়াল ও থুতনিতে আঘাত লাগে। পরে পরীক্ষায় মুখের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। সাধারণত এই ধরনের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় এবং অস্ত্রোপচার বাধ্যতামূলক হয়ে পড়ে। তবে বিশ্বকাপে খেলার স্বপ্ন হারাতে রাজি ছিলেন না লুকা। তাই বড় ধরনের সার্জারি এড়াতে চিকিৎসকদের পরামর্শে বিশেষ কার্বন ফাইবারের তৈরি একটি সুরক্ষামূলক ফেস মাস্ক ব্যবহার শুরু করেন । এই মাস্ক মুখের ক্ষতিগ্রস্ত অংশকে সুরক্ষিত রাখে এবং আঘাত থেকে রক্ষা করে। তাই খেলোয়াড়রা তুলনামূলক নিরাপদভাবে মাঠে নামতে পারেন।

আরও পড়ুন: জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

বিশ্বকাপ শুরুর আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী ছিলেন লুকা। তিনি জানিয়েছিলেন,  ‘আমি এখন ভালো আছি, আর কোনো ব্যথা নেই। ছোট অস্ত্রোপচার সফল হয়েছে। পাঁচ সপ্তাহ পেরিয়ে  গিয়েছে। দুই সপ্তাহ আগে আবার মাঠে অনুশীলন শুরু করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’ প্রসঙ্গত, ফ্রান্সে জন্ম হলেও পারিবারিক শিকড় আলজেরিয়ায় হওয়ায় লুকা জিদান আলজেরিয়া জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।  

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর