‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে হামলা হলে আমেরিকা পাশে দাঁড়াবে, বড় ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, বুধবার ফ্রান্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই মোদির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তারপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি যেমন শান্ত, স্থিতধী এবং অত্যন্ত দক্ষ ও কঠোর— আমি কিন্তু তেমন নই। ওঁর দিকেই তাকান আপনারা। ওনার উপর হামলা হলে বা ভারতকে কেউ আঘাত করলে পাশে দাঁড়াবে আমেরিকা। তবে ওনার জায়গায় ভারতে অন্য কোনও নেতা থাকলে কী করব জানি না।’

আরও পডুন: গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

ট্রাম্পের এই আশ্বাসের পর বাড়তি অক্সিজেন পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কারণ পহেলগামের মতো জঙ্গি হামলা রুখতে কিংবা জঙ্গি দমনে আমেরিকা পাশে থাকলে চোখে সর্ষে ফুল থাকবে সন্ত্রাসবাদীরা। ট্রাম্পের এই আশ্বাসে চিন্তা বাড়বে সন্ত্রাসবাদী ও তাদের মদত দেওয়া দেশেরও, মত আন্তর্জাতিক মহলের। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে মোদির আরও প্রশংসা করেন ট্রাম্প। বিশেষ করে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে মোদির অনড় মনোভাব ও শেষ পর্যন্ত দরাদরির মানসিকতার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জি ৭ সামিটের পর ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। সেই বৈঠকে হরমুজ ও মাঝ সমুদ্রে ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মোদি। তিনি ট্রাম্পকে সরাসরি বলেন, ‘বহু ভারতীয়ের প্রাণ গিয়েছে। যে নাবিকরা জলপথে বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যোগসূত্র স্থাপন করে তাঁদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। আমাদের নিশ্চিত করতে হবে যে জলপথগুলি নিরাপদ থাকছে। এবং নাবিকরা নির্ভয়ে নিজেদের কাজটা করতে পারছেন।’ ট্রাম্পের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মোদির।

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ