ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তে জোর টক্কর চলছে। পুরোনোকে হারিয়ে TRP-তে রাজ করছে নতুনরা। যার মধ্যে একটি ‘তারে ধরি ধরি মনে করি’, ‘জোয়ার ভাঁটা’, প্রতিজ্ঞা, অন্নপূর্ণার লক্ষ্মীরা। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-র সেরা পাঁচে রাজ করছে এই ধারাবাহিকগুলি। যার ফলে পুরোনো ধারাবাহিক গুলিকে আতস কাঁচ দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহেও টিআরপি-র শীর্ষে ছিল ‘জোয়ার ভাঁটা’, এবারেও তার ব্যতিক্রম হল না। সেরা পাঁচে পরিণীতা, পরশুরামের জায়গা থাকলেও দুই ধারাবাহিকেরই মানাঙ্ক কম। আজ বৃহস্পতিবার (১৮ জুন), হিসেব মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। টিআরপি-তে রেটিং খারাপ হলেই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

কিন্তু নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পুরনো ধারাবাহিকগুলি। শুরু থেকেই TRPতে রাজত্ব করছিল পরশুরাম। তাঁর হাত ধরেই টিআরপি-র তালিকায় ফর্মে ফিরেছে স্টার জলসা। কিন্তু পরিণীতি র কোপে টিআরপি-র মানাঙ্ক কমছে পরশুরাম। এখন পরিণীতাও সেরার আসনে নেই। জেনে নিন, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক জায়গা করে নিল। প্রথম স্থানে রয়েছে জোয়ার ভাঁটা, দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা, তৃতীয় স্থানে রয়েছে, পরশুরাম, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তারে ধরি ধরি মনে করি, চতুর্থ স্থানে রয়েছে, অন্নপূর্ণার লক্ষ্মীরা, পঞ্চমে রয়েছে, গঙ্গো। অর্থাৎ নতুন শুরু হয়েই টিআরপি- তে রাজ করছেন প্রতিজ্ঞা, গঙ্গা, অন্নপূর্ণার লক্ষ্মীরার মতো নতুন ধারাবাহিকগুলি।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: জোয়ার ভাঁটা ৫.৫

দ্বিতীয়: পরিণীতা ৫.৩

তৃতীয়: পরশুরাম, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তারে ধরি ধরি মনে করি ৫.২

চতুর্থ: অন্নপূর্ণার লক্ষ্মীরা ৪.৮

পঞ্চম: গঙ্গা, ৪.৬

ষষ্ঠ: কনে দেখা আলো ৪.৪

সপ্তম: কমলা নিবাস ৩.৭

অষ্টম: ২.৬

নবম: কুসুম ২.৬

দশম: সাত পাকে বাঁধা ১.৯

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭