কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা বিমান বন্দরে দুর্ঘটনা, বজ্রপাতে আহত হলেন ৩ গ্রাউন্ড স্টাফ। র‍্যাম্প অপারেশন চলাকালীন বিমানের পেছন বাজ পড়ে, সেই সময় আহত হন তারা। ঘটনাস্থলেই তড়িঘড়ি তাঁদের  প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের পর্যবেক্ষণে রাখে। 

সূত্রের খবর,  সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে বিমানবন্দর এলাকায় প্রবল বজ্রপাত হয়। সেই সময় বিমানটিকে টেনে নিয়ে যাচ্ছিল যে গাড়ি, তার চালক বাজ পড়ায় আহত হন। একই সময়ে ইন্ডিগোর একটি উড়ানে মালপত্র তোলার কাজ করছিলেন দুই গ্রাউন্ড স্টাফ। বজ্রপাতের ঘটনায় তাঁরাও আহত হন। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। আহতদের বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। বজ্রপাতের প্রভাব পড়ে ইন্ডিগোর একটি আগরতলাগামী উড়ানেও। টেকঅফের ঠিক আগে বজ্রাঘাতের কারণে বিমানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। পরে অন্য একটি উড়ানের মাধ্যমে তাঁদের আগরতলায় পাঠানোর ব্যবস্থা করা হয়

আরও পড়ুনঃ মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

রাতভর বৃষ্টি ও বজ্রপাতের জেরে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে টানা বৃষ্টি এবং বজ্রপাত চলছে। শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ার খবর মিলেছে। বিভিন্ন রাস্তায় যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টাও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩