টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স যে শুধুমাত্র সংখ্যা, ফের তা প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাপ ডুপ্লেসি। মেজর ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। ১১৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে শতরান করার ‘মহা রেকর্ড’ গড়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুরু হয়েছে মেজর ক্রিকেট লিগ। প্রথম দিনেই মুখোমুখি হয়েছিল সিয়াটেল অকার্স ও টেক্সাস সুপার কিংস। প্রথমে ব্যাট করে অধিনায়ক টিম সেইফার্টের ৬৬ বলে ১০৪ ও শায়ন জাহাঙ্গীরের ৪৭ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংসের দৌলতে ২২০ রান তোলে সিয়াটেল। ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টেক্সাস। তবে সেই ধাক্কার আঁচ দলের উপরে পড়তে দেননি অধিনায়ক ফাপ ডু প্লেসি। ব্যাট হাতে কার্যত একা কুম্ভ হয়ে সিয়াটেলের বোলারদের তুলোধনা করে দলকে এগিয়ে নিয়ে যান। মারমুখী মেজাজে খেলে প্রথম ২৪ বলেই অর্ধশতরান পূর্ণ করেন। পরের ২১ বলেই পৌঁছে যান শতরানে। ওই শতরানের পথে তিনি নয়টি চার ও সাতটি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৫২ বলে ১১৩ রান করে থামেন ডুপ্লেসি।

এতদিন সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে শতরান করার রেকর্ড ছিল ইংলিশ ক্রিকেটার পল কলিংউডের। প্রাক্তন ইংরেজ অধিনায়ক ৪১ বছর ৬৫ দিনে শতরান করেছিলেন। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ফাপ ডু প্লেসি। সিয়াটেলের বিরুদ্ধে শতরান করার দিন তাঁর বয়স ছিল ৪১ বছর ৩৪০ দিন। একসময়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাঁপিয়ে বেড়ানো ফাপ ডু প্লেসি আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত টানা তিন বছর আরসিবির জার্সি গায়ে বাইশ গজে নেমেছিলেন।

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর