সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শেষ দিনে বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ারবাজার। শুক্রবার(১৯ জুন) বাজার খোলার পর থেকেই সেনসেক্স ও নিফটিতে বড় পতন দেখা যাচ্ছিল। দিনের শুরুতে সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি এবং নিফটি প্রায়  ২০০ পয়েন্ট নিচে নেমে যায়। বাজার বন্ধের সময় সেনসেক্স ৬০৭ পয়েন্ট এবং নিফটি ১৫৪ পয়েন্ট পতনের সঙ্গে লেনদেন শেষ করে। 

সূত্রের খবর,  বাজারের এই পতনের অন্যতম কারণ বিশ্বের একটি বড় আইটি সংস্থ। সংস্থাটির আগামী দিনে আয় প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে খবর পাওয়ার পরই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং আইটি শেয়ারে বিক্রির চাপ বাড়ে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে তথ্যপ্রযুক্তি খাত। শুক্রবার নিফটি আইটি সূচক প্রায় ৬ শতাংশ পর্যন্ত নেমে যায়। টিসিএস, ইনফোসিস, উইপ্রো এবং এইচসিএল টেকের মতো বড় আইটি সংস্থার শেয়ারেও পতন দেখা যায়। আইটির পাশাপাশি রিয়েলটি এবং কনজিউমার ডিউরেবলস খাতের শেয়ারেও দুর্বলতা লক্ষ্য করা যায়। এই দুই ক্ষেত্রের শেয়ারেও বিনিয়োগকারীদের বিক্রির প্রবণতা বাজারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

এদিকে, ভারতীয় মুদ্রা রুপিও কিছুটা দুর্বল হয়েছে। শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে রুপি ৫ পয়সা কমে ৯৪.৩৮ টাকায় লেনদেন শুরু করে। আগের দিন ডলারের বিপরীতে রুপির মূল্য ছিল ৯৪.৩৩ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা এবং বৈশ্বিক প্রযুক্তি খাতের দুর্বল সংকেত আগামী কয়েকটি সেশনে ভারতীয় বাজারের গতিপ্রকৃতির উপর প্রভাব ফেলতে পারে।

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে