আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কারোর থেকে ৩০ বা কারোর থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। অথচ যাঁরা অর্থ দিয়েছিলেন তাঁদের মধ্যে অনেকে আবার পাননি আবাস যোজনায় ঘর। এদিকে উপভোক্তাদের থেকে টাকা নিয়ে কয়েক কোটি টাকা সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন। সেই কাটমানি নিয়ে শেষরক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়লেন উত্তর ২৪ পরগনার বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসিত মণ্ডল। বর্তমানে তিনি ওই পঞ্চায়েতের উপপ্রধান পদে রয়েছেন। আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে থাকলেও এতদিন কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে রাজ্য়ে পালাবদল হতেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অসিত মণ্ডলকে। আর তিনি গ্রেফতার হতেই এলাকায় খুশির হাওয়া। উল্লাস করতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের।

আরও পডুন: আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

তবে শুধুই কাটমানি নেওয়া নয়। অসিত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি আবাস যোজনার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে হেরফের করতেন। যার ফলে এক জনের প্রাপ্যের টাকা অন্য জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যেত। প্রকৃত প্রাপকদের মধ্যে অনেকেই ওই তৃণমূল নেতাকে টাকা দেওয়ার পরেও ঘর পাননি। অন্যদিকে, যাঁদের পাকা দোতলা বা তিনতলা বাড়ি রয়েছে, তাঁদের মধ্যেও কেউ কেউ আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ ছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন বয়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত মণ্ডল।

তবে শুধু আবাস যোজনাই নয়, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃত তৃণমূল নেতা অসিত মণ্ডল অবশ্য কিছুই বলতে চাননি এই বিষয়ে। ইতিমধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করে আজ, শনিবার আদালতে তুলেছে।

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক