মনোহরা ছেড়ে জিলিপি বিক্রি করবে ‘মিঠাই’

দু'দিন আগেই জানা যায়, জি-বাংলার ধারাবাহিক 'মিঠাই' হিন্দিতে বানানো হচ্ছে। যার মুখ্য চরিত্রে থাকছে দেবোত্তমা সাহা ও আশিস ভরদ্বাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ মার্চ থেকে নতুন রূপে আসছে ‘মিঠাই'(Mithai)। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সেই নতুন ধারাবাহিকের চমক। তাহলে সকলের প্রিয় আদরের ‘মিঠাই'(Mithai) সৌমিতৃষা ও ‘উচ্ছেবাবু’ আদৃত রায়কে দেখা যাবে না! এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে। কারণ কিছুদিন আগেই ‘মিঠাই'(Mithai)-এর বিশেষ পর্বে বৃদ্ধ দম্পতির চরিত্রে দেখানো হয়েছে আদৃত ও সৌমিতৃষাকে। তখন থেকেই দর্শকদের সন্দেহ তাহলে কী এখানেই ইতি আদৃত-সৌমিতৃষা জুটি? তার উত্তর দিয়েছে প্রযোজনা সংস্থা। না, ‘মিঠাই’-এর চরিত্রে বদল ঘটছে না। বরং বাংলার ‘মিঠাই'(Mithai)-এর গায়ে জাতীয় স্তরের তকমা লাগছে।

দু’দিন আগেই জানা যায়, জি-বাংলার ধারাবাহিক ‘মিঠাই'(Mithai) হিন্দিতে বানানো হচ্ছে। যার মুখ্য চরিত্রে থাকছে দেবোত্তমা সাহা ও আশিস ভরদ্বাজ। এ ছাড়াও থাকছেন প্রিয়ম গুর্জর, অভিষেক অবস্তি, অল্পেশ দীক্ষিত এবং পূজা দীক্ষিত। সোম থেকে শনি রোজ সন্ধে ৭টায় ‘মিঠাই’(Mithai) আসবে নতুন রূপে। জি টিভিতে দেখা যাবে এই ধারাবাহিক। তবে শুধুই হিন্দি নয়, বাংলায় ‘মিঠাই’-এর জনপ্রিয়তার কথা মাথাতে রেখে আগেই ওড়িশা ও তামিল ভাষায় বানানো হয়েছে ‘মিঠাই'(Mithai)। এবার হিন্দির পালা। বাংলা ধারাবাহিকে মাইলস্টোন গড়েছে ‘মিঠাই'(Mithai)। জি বাংলায় ৪৬ সপ্তাহ ধরে এই ধারাবাহিক চলছে। যার মধ্যে টিআরপি রেটিং টানা ৩৫ সপ্তাহ’র বেশি ছিল ‘মিঠাই'(Mithai)।

তবে হিন্দি দর্শকদের কথা মাথাতে রেখে ‘মিঠাই'(Mithai) দেবোত্তমা মনোহরা নয়, বিক্রি করবে ‘জিলিপি’। প্রযোজনা এবং পরিচালনা উভয়েই করছেন অরবিন্দ বব্বল। মথুরায় সেট তৈরি করে শ্যুট চলছে ধারাবাহিকের।

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা