সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুরন্ত ছন্দে নেদারল্যান্ডস। শনিবার (২০ জুন) রাতে হিউস্টনে সুইডেনকে নিয়ে ছেলেখেলা করলেন ডাচরা। ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডিশদের। নেদারল্যান্ডসের পক্ষে জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো।  এই জয়ের ফলে গ্রুপে শীর্ষে উঠে এলেন ডেনজেল ডামফ্রিসরা। বলা যেতে পারে নকআউটের দিকে এক পা এগিয়ে গেলেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে দুই দল ডাচরা। হাই প্রেসিং ফুটবল খেলে সুইডিশ রক্ষণে চাপ তৈরি করে। ফলস্বরূপ পাঁচ মিনিটের মাথায় এগিয়ে যায়। সুইডিশ রক্ষণ ভাগের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের মধ্যে বল বাড়ান কোডি গাকপো। পা ছুঁয়ে আলতো করে বল সুইডেনের জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি। আচমকা গোল খেয়ে খানিকটা মুষড়ে পড়েন সুইডিশ খেলোয়াড়রা। সেই সুযোগ কাজে লাগিয়ে ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেন ডান প্রান্ত দিয়ে বারবার হানা দিয়ে সুইডিশ রক্ষণকে তটস্থ করে রাখেন। ১৭ মিনিটে ডান প্রান্ত  থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রায়ান ব্রবি।  ডাচ জাতীয় দলের জার্সিতে তৃতীয় গোল করলেন সাদারল্যান্ডের ফরোয়ার্ড। ২-০ গোলে পিছিয়ে পড়া সুইডিশরা প্রথমার্ধের শেষের দিকে ব্যবধান কমাতে ঝাঁপিয়ে পড়ে। ৪৫ মিনিটে নেদারল্যান্ডসের জাল কাঁপিয়েছিল সুইডিশরা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। যোগ করা সময়ে গিওকেরেসের শক্তিশালী ফ্রি-কিক এবং ইয়াসিন আয়ারির নিচু শটও ঠেকিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন ডাচ গোলরক্ষক রবার্ট ভারব্রুগেন। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়েই বিরতিতে মাঠ ছাড়ে ডাচরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে সুইডিশদের জাল কাঁপিয়ে ব্যবধান ৩-০ করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। সাত মিনিট বাদে ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোলটি করেন লিভারপুল তারকা। ৫৯ মিনিটে প্রতি–আক্রমণ থেকে নেদারল্যান্ডসের জালে বল পাঠান বদলি হিসেবে নামা অ্যান্থনি এলাঙ্গা। ঝাঁপিয়েছিল সুইডিশরা। তবে তাতে লাভ হয়নি। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেক ঠোকেন ক্রিসেনসিও সামারভিল। ৫-১ গোলে জিতে মাঠ ছাড়েন ব্রবি-গাকপোরা।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের