সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তথা ইউরো চ্যাম্পিয়ন স্পেন। রবিবার (২১ জুন) রাতে সৌদি আরবকে তুর্কি নাচন নাচিয়ে ৪-০ গোলে জিতলেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। বাকি দুটি গোলের একটি করেছেন লামিনে ইয়ামাল। অন্যটি আত্মঘাতী। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফেরান তোরেসের একটি গোল অফসাইডের জন্য বাতিল না হলে স্কোরলাইন হতে পারত ৫-০।

বিশ্বকাপে প্রথম ম্যাচে কেপ ভার্দের মতো অখ্যাত দলের বিরুদ্ধে ড্র করায় চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। ফলে এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপান লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। তার ফলও মেলে হাতেনাতে। ম্যাচের ১০ মিনিটে মিকেল ওইয়ারসাবালের কাছ থেকে পাওয়া বলে দুরন্ত শট নিয়ে সৌদির জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। এই গোলের সঙ্গে সঙ্গেই তিনি ৬৮ বছর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে করা পেলের রেকর্ডে ভাগ বসান।  গোল পাওয়ার পরে আরও আগ্রাসী হয়ে ওঠে স্পেন। ২১ মিনিটে কর্নার কিক থেকে জটলায় বল পেয়ে যান দানি ওলমো। তিনি দারুণ এক ফ্লিকে বল বাড়িয়ে দেন ছয় গজ বক্সের দিকে। সৌদি ডিফেন্ডাররা বলটি ক্লিয়ার করতে পুরোপুরি ব্যর্থ হলে সুযোগসন্ধানী এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক বদলে দেন। একদম ফাঁকায় বল পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল। সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি। ওই গোলের তিন মিনিটের মাথায় উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়াতে একদম ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল।সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নেয় স্পেন। ম্যাচের ৪০তম মিনিটে আবার সুযোগ পেয়েছিলেন ওইয়ারসাবাল। সৌদি রক্ষণের ভুলে বক্সের ভেতর অনেকটা ফাঁকায় পেয়ে গিয়েছিলেন বল। সেখান থেকে তার শট বেরিয়ে যায় পোস্টের ডান পাশ দিয়ে। হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন তিনি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরো চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোলদাতা লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবালকে তুলে নিয়ে ফেরান তোরেস ও ইয়েরেমি পিনোকে নামান স্প্যানিশ কোচ। তাতে স্পেনের আক্রমণের ধার কমেনি। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির গায়ে লেগে জালে জড়িয়ে যায়।  ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর খেলার গতি অনেকটাই কমিয়ে দেয় স্প্যানিশ। নিজেদের মধ্যে পাস খেলে সৌদির খেলোয়াড়দের দৌড় করিয়ে ক্লান্ত করে দেন। সারা ম্যাচে একবারই স্পেনের রক্ষণের পরীক্ষা নিয়েছিল সৌদি আরব। ম্যাচের ৮০ মিনিটে আবদুল্লাহ আল-হামদানের শট ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচের যোগ করা সময়ে (৯২ মিনিটে) ফাবিয়ান রুইসের পাস থেকে নিখুঁত ট্যাপ-ইনে বল জালে জড়িয়েছিলেন ফেরান তোরেস। শেষ পর্যন্ত ভিআরএ দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ৪-০ গোলে জিতে মাঠ ছাড়ে স্প্যানিশরা।

 

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা